স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিবর্ণ নেইমারে জয়বঞ্চিত আল হিলাল

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার এই মৌসুমেই নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে। দলটির হয়ে অভিষেকেই দেখিয়েছিলেন নিজের জাদু গোল না পেলেও করেছিলেন গোল সহায়তা তবে তার পরের ম্যাচেই নিষ্প্রভ এই খেলোয়াড় না করেছেন গোল, না করেছেন অ্যাসিস্ট ফলাফল জয় পায়নি আল-হিলাল। এবার নিজের তৃতীয় ম্যাচেও কিছু করতে পারলেন না সাম্বা ফুটবলের প্রতিনিধিরা।

আল হিলালের জার্সিতে নেইমারের অভিষেক সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে তার দল সে ম্যাচ জিতেছিল ৬–১ গোলে। এরপর এএফসি চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়েছে নেইমারের। উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে সেই ম্যাচে আল হিলাল ১–১ গোলে ড্র করেছে। নেইমারের কোনো গোল ছিল না, ছিল না গোলে সহায়তাও। উল্টো একটি হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচও খেলে ফেলেছেন নেইমার গতকাল। অবস্থা সেই আগের দুই ম্যাচের মতোই। গোল পাননি, সতীর্থের কোনো গোলে সহায়তাও নেই। তার দলও জিততে পারেনি। এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আল হিলাল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটেই লিড নেয় আল হিলাল। বাঁ প্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে দিয়ে বক্সের মধ্যে বল ফেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারি।

বক্সের মধ্যে সেই বল পেয়ে যান আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। এ বছরই জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে আল হিলালে নাম লেখানো ম্যালকম ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধে আরও গোল পেতে পারত আল হিলাল। কিন্তু নেইমারের অসাধারণ এক পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফুলহাম থেকে এ বছর আল হিলালে নাম লেখানো আলেক্সান্দর মিত্রোভিচ। এরপর নেইমার নিজেও গোলের সুযোগ মিস করেন।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল হিলাল। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারাই। অসাধারণ এক ফ্রি–কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরানো গোলটি করেন রোমনিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X