স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে উড়িয়ে ভারতের সাফ মিশন শুরু

হ্যাট্রিকে সাফ মিশন শুরু সুনীল ছেত্রীর। ছবি: সংগৃহীত
হ্যাট্রিকে সাফ মিশন শুরু সুনীল ছেত্রীর। ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল ‘বিশ্বকাপ’খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে ভারত।

আজ বুধবার রাত ৮টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিক ও কুমার উদান্ত সিংয়ের গোলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে সাফের সর্বোচ্চ শিরোপাজয়ীরা। প্রথমার্ধেই জোড়া গোল করে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন ভারতীয় অধিনায়ক।

ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্যে একেবারেই প্রস্তুতি নিতে পারেনি পাকিস্তান। বেশিরভাগ ফুটবলার বেঙ্গালুরুতে এসে পৌঁছে ছিলেন গতকাল দুপুরে। প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পায়নি পাকিস্তান দল।

ম্যাচের শুরু থেকে পাক রক্ষণে আক্রমণের ঝড় তোলে ইগোর স্টিম্যাকের শিষ্যরা। ১০ মিনিটে পাকিস্তানের রক্ষণের ভুলের সুযোগে গোল করে সুনীল ছেত্রী। এর ৬ মিনিট পর দ্বিতীয় গোল করেন ভারতীয় অধিনায়ক। এবার পেনাল্টিতে ক্যারিয়ারের ৯০তম গোলটি করেন ভারতীয় গোলমেশিন। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

বিরতির পর কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। ৭৪ মিনিটে দ্বিতীয় স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন ছেত্রী। ৮১ মিনিটে উদান্ত সিং শেষ গোলটি করেন। পাকিস্তানের ফুটবলাররা ভারতের গোল পোস্টে লক্ষ্য করে কোনো শট নিতেই পারেনি।

দিনের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে আমন্ত্রিত অতিথি কুয়েত । আগামীকাল মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X