স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খেলা ছেড়ে কোচিংয়ে স্প্যানিশ মিডফিল্ডার

অবসরের ঘোষণা দিলেন ফ্যাব্রেগাস । ছবি : সংগৃহীত
অবসরের ঘোষণা দিলেন ফ্যাব্রেগাস । ছবি : সংগৃহীত

স্পেনের বিশ্বকাপজয়ী সোনালি যুগের সদস্য মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ২০ বছর ক্যারিয়ারের সমাপ্তি টানার কথা জানান বিশ্বকাপজয়ী সাবেক এই স্প্যানিশ ফুটবলার। তবে ফুটবল ছাড়লেও কোচিংয়ে দেখা যাবে সাবেক বার্সেলোনা তারকাকে।

গতকাল শনিবার (১ জুলাই) এক টুইট বার্তায় নিজের বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। তিনি স্পেনের বার্সেলোনা ছাড়াও আর্সেনাল, চেলসি ও মোনাকোর মতো দলগুলোর মাঝমাঠের নেতৃত্ব দিয়েছেন।

২০২২ সালে ফ্রান্সের মোনাকো থেকে ইতালির দ্বিতীয় সারির দল কোমোতে যোগ দেন ফ্যাব্রেগাস। এই ক্লাব থেকেই খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন তিনি। তবে কোমোতেই রিজার্ভ ও যুবদলকে কোচিং করাবেন মিডফিল্ড তারকা।

নিজের অবসর নিয়ে আবেগময় টুইট করে লিখেছেন, ‘আমার জন্য বেশ কঠিন এবং কষ্টকর যে আমাকে এখনই বুটজোড়া তুলে রাখতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘বার্সেলোনা থেকে আর্সেনাল, আবার বার্সা, চেলসি, মোনাকো এবং সবশেষ কোমোতে আমি সর্বস্ব দিয়ে খেলেছি। বিশ্বকাপ উঁচিয়ে ধরা থেকে ইউরো জেতা, ইংল্যান্ড, স্পেনে প্রায় সবধরনের ইউরোপিয়ান ট্রফি জিততে আমার যে পথচলা, তা কখনো ভুলব না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X