স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে ব্রাজিলের হেক্সা মিশন সফল

শিরোপা জয়ের পর ব্রাজিলের উদযাপন। ছবি : সংগৃহীত
অবশেষে ব্রাজিলের হেক্সা মিশন সফল

ইতালিয়ানদের স্বপ্নভঙ্গ করে ফিফা বিচ ফুটবল বিশ্বকাপের রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতেছে ব্রাজিল। রোববারের (২৫ ফেব্রুয়ারি) ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে সেলেসাওরা।

ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন রদ্রিগো। একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার এবং ব্রেন্ডো। আর অপর গোলটি আসে আত্মঘাতী থেকে। ফাইনাল সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন রদ্রিগো।

অপরদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি ও জেনোভালি। চার গোল করেও লাভ হয়নি ইতালির। শিরোপা ওঠে ব্রাজিলের হাতেই। এবারের বিচ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে হারানোর পর শক্তিশালী ব্রাজিল পর্তুগালকে হারায় ৩-২ গোলে। টানা দুই জয়ে নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল। শেষ ম্যাচে মেক্সিকোকে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপসেরা হয়ে শেষ আটে খেলে সেলেসাওরা।

এরপর কোয়ার্টার ফাইনালে এশিয়ার পরাশক্তি জাপানকে পাত্তায় দেয়নি ব্রাজিল। ৮-৪ গোলের বড় ব্যবধানে জিতে নিশ্চিত করে সেমিফাইনাল। শেষ চারে এশিয়ার আরেক দল ইরানের বিপক্ষে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়ে রেকর্ড শিরোপাধারীরা। কিন্তু দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল।

এদিকে বিচ ফুটবল বিশ্বকাপে তৃতীয় হয়েছে ইরান। স্থান নির্ধারিণী ম্যাচে বেলারুশকে ৬-১ গোলের হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে এশিয়ার পরাশক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজাউল করিমের পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ফেব্রুয়ারির হলিউড

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১০

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

১১

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১২

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১৩

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

১৪

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

১৫

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১৬

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১৭

হান্নান মাসউদের পথসভায় হামলা

১৮

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X