স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মায়ামিতে সপরিবারে মেসি

লিওনেল মেসি তার পরিবারসহ বর্তমানে মায়ামিতে আছেন। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি তার পরিবারসহ বর্তমানে মায়ামিতে আছেন। ছবি : সংগৃহীত

নতুন জার্সিতে, নতুন চ্যালেঞ্জ নিয়ে আবারও মাঠে ফিরছেন লিওনেল মেসি। তাই ক্যারিবিয়ান দ্বীপ বাহামাতে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় সপরিবারে পা রেখেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। গতকাল মঙ্গলবার ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পরিবার নিয়ে তাকে বিমান থেকে নামতে দেখা যায়।

দু-একদিনের মধ্যে মেজর লিগ সকারের ক্লাবের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে পারেন। আগামী রোববার বিশ্বকাপজয়ী তারকাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।

যদিও মেসির সঙ্গে কত বছরের চুক্তি হয়েছে, তা এখনো ঘোষণা করেনি ডেভিড বেকহ্যামের ক্লাবটি। ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করবেন মেসি। ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে শুরু হবে মেসির নতুন অধ্যায়।

এদিকে ইন্টার মায়ামির ব্যবস্থাপনা মালিক জর্জ মাস, মার্কিন গণমাধ্যম মায়ামি হেরার্ল্ডকে জানান, এই ম্যাচে প্রথম মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা। মেসি মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর দলটির হয়ে তার সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে যায়।

যে টিকিটের দাম ছিল ২৯ ডলার বা ৩ হাজার ১৩৩ টাকা, সেটাই বেড়ে দাঁড়ায় ৩২৯ ডলার বা ৩৫ হাজার ৪৫৪ টাকায়। এই তথ্য জানিয়েছে নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক।

নিজেদের লিগে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ইন্টার মায়ামি। আর আগের মতো দলকে জেতানো মানসিকতা নিয়ে মাঠে নামবেন তিনি। আর্জেন্টিনার এক টিভি অনুষ্ঠানে মেসি বলেছেন, ‘আমার মানসিকতা পরিবর্তন হবে না, যেখানেই যাই না কেন নিজের জন্য ও দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ স্তরে পারফর্ম করার চেষ্টা করব।’

এদিকে শতাব্দীর সেরা ফুটবলারকে বরণ করে নিতে মায়ামিজুড়ে ছিল সাজ সাজ রব। মায়ামিতে যাওয়ার ঘোষণার পর শহরের একটি ভবনের দেয়ালে তার বিশাল ম্যুরাল আঁকা হয়েছিল। মেসির আগমন উপলক্ষে এবার ম্যুরালটিতে নতুন করে রং করানো হচ্ছে। যা দেখভাল করেছেন ইন্টার মায়ামির অন্যতম মালিক স্বয়ং ডেভিড বেকহাম।

মেসির আগমনে ইন্টার মায়ামি নয়, উত্তেজনা তৈরি হয় প্রতিপক্ষ দলগুলোর মধ্যেও। তবে উত্তেজনার পাশাপাশি কিছু শঙ্কাও তৈরি হয়েছে। শুধু অবকাঠামোগত সমস্যাই নয়, মাঠে মেসিকে শারীরিকভাবে সুরক্ষা দেওয়া নিয়েও ভাবছেন অনেকে।

মূলত কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন অধিনায়কের পিএসজি ছাড়ার প্রেক্ষাপট তৈরি হয়। সে সময় মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে বার্সেলোনা, সৌদি ক্লাব আল হিলালের নাম শোনা যায় বেশ জোরেশোরে। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দেন মেসি নিজেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X