স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্রিয় খাবার কী, জানালেন রোনালদো

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো  ছবি : সংগৃহীত
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছবি : সংগৃহীত

পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পৃথিবীজুড়ে রয়েছে কোটি কোটি ভক্ত। তারা তাদের পছন্দের খেলোয়াড়ের মাঠের জীবন থেকে শুরু করে বাইরের জগৎ সম্পর্কেও জানতে উন্মুখ থাকেন। রোনালদো কখন, কোথায় ঘুরতে যান, কার সঙ্গে যান তা জানতে অধীর আগ্রহে থাকেন ভক্তরা। তেমনি রোনালদো কোন খাবার পছন্দ করেন, কোন খাবার খাদ্য তালিকায় রাখেন তার খোঁজে ব্যস্ত থাকেন তার সমর্থকরা। এবার সিআরসেভেন নিজেই জানিয়েছেন তার পছন্দের খাবারের তালিকা।

রোনালদো সবসময় তার শরীরের ফিটনেসের প্রতি সচেতন থাকেন। তিনি একজন স্বাস্থ্য ও খাদ্য সচেতন ব্যক্তি। পর্তুগিজ ভাষায় রোনালদোর প্রিয় খাবারটিকে বলা হয় ‘বাকালহাও ব্রাস’। যা নোনতা বাকালহাও পেঁয়াজ, সূক্ষ্মভাবে কাটা ভাজা আলু এবং স্ক্রাম্বল করা ডিম দিয়ে তৈরি করা হয়। স্লার্পের মতে, রোনালদো আগেই তার খাদ্যাভ্যাস প্রকাশ করেছে।

আল নাসর তারকা রোনালদো বলেন, ‘আমি নিয়মিত খাই। আপনি যদি নিয়মিত প্রশিক্ষণ নেন, তাহলে আপনার শরীরকে কর্মক্ষমতার জন্য জ্বালানি দিতে শক্তির মাত্রা বেশি রাখা গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আমি মাঝে মাঝে ছোট ছোট ছয়টি খাবার খাই—যা প্রতিটি সেশন সম্পাদন করতে আমাকে পর্যাপ্ত শক্তি নিশ্চিত করে।’

ডেইলি মেইলের বরাত দিয়ে রোনালদোর সাবেক সতীর্থ প্যাট্রিক ভিয়েরা টকস্পোর্টকে বলেন, ‘রোনালদোর সঙ্গে মধ্যাহ্নভোজ করা বিরক্তিকর। কারণ সে (রোনালদো) মধ্যাহ্নভোজে সালাদ, সাধারণ মুরগির মাংস আর পানি পান করে। এমনকি ঘোলা পানিও রাখে না।’

ক্রিশ্চিয়ানো রোনালদো গত বছর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে ২০০ মিলিয়ন ইউরোতে যোগ দেন। ক্লাবটির হয়ে ১৯ ম্যাচ খেলে ১৪টি গোল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X