রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ময়না’ হলেন বুবলী

‘ময়না’ হলেন বুবলী

চলচ্চিত্রের পাশাপাশি এবার মিউজিক ভিডিওতেও দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে। ‘ময়না’ শিরোনামের একটি নতুন গানের ভিডিওতে তিনি অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর বিএফডিসিতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা তানিম রহমান অংশু। গানটির সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন।

গানটি শিগগিরই প্রকাশিত হবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে। দর্শক-শ্রোতার সামনে এক ভিন্নধর্মী আবহে হাজির হবেন বুবলী, এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। ‘ময়না’ গানের মাধ্যমে বুবলী প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন।

তবে শুধু মিউজিক ভিডিও নয়, বুবলীর হাতে রয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্রও। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ৩টি সিনেমা। এর মধ্যে রয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘সর্দার বাড়ির খেলা’, যেটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। আরেকটি সিনেমা ‘পিনিক’, পরিচালনায় রয়েছেন জাহিদ জুয়েল। তৃতীয় সিনেমাটি হলো ‘শাপলা শালুক’, যার পরিচালনায় রয়েছেন রাশেদা আক্তার।

প্রতিটি সিনেমাই ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে বুবলীকে উপস্থাপন করবে। ফলে বড় পর্দা এবং ছোট পর্দা—উভয় জায়গাতেই দর্শকের সামনে বুবলীকে দেখা যাবে নতুনরূপে। ‘ময়না’ গানটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।

চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে মিউজিক ভিডিও—বুবলীর এই ভিন্নধর্মী পদক্ষেপ তাকে আরও কাছের করে তুলবে ভক্তদের সঙ্গে, এমনটাই প্রত্যাশা বিনোদন অঙ্গনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X