কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে উলফার ৪ ঘাঁটিতে ভারতীয় সেনাদের ব্যাপক হামলার অভিযোগ

উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাদের ড্রোন হামলার খবরে প্রচারিত ছবি ও আঞ্চলিক ম্যাপ। ছবি : সংগৃহীত
উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাদের ড্রোন হামলার খবরে প্রচারিত ছবি ও আঞ্চলিক ম্যাপ। ছবি : সংগৃহীত

মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) চারটি ঘাঁটিতে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী- এমন অভিযোগ তুলেছে সংগঠনটি। খবর এনডিটিভির।

রোববার (১২ জুলাই) ভোররাতে চালানো এ অভিযানে শতাধিক ড্রোন ব্যবহার করে উলফার ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় বলে দাবি করা হয়েছে।

উলফা-আইয়ের ভাষ্য অনুযায়ী, হামলায় তাদের অন্তত ১৯ সদস্য নিহত ও আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছেন বলেও সন্দেহ করা হচ্ছে।

তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মিয়ানমারে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, সীমান্তপারের এমন কোনো অভিযানের তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আসাম সীমান্তবর্তী এলাকায় উলফার চারটি ঘাঁটিকে টার্গেট করে ভারতীয় সেনাবাহিনী ড্রোনের সাহায্যে নিখুঁত আঘাত হানে। অভিযানটি ছিল দ্রুত, প্রযুক্তিনির্ভর এবং বিশেষ উদ্দেশ্যপ্রসূত।

উল্লেখ্য, উলফা-আই ভারতের আসাম রাজ্যের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে। সংগঠনটি ভারতে নিষিদ্ধ এবং মিয়ানমারের দুর্গম সীমান্তবর্তী এলাকায় তাদের বেশ কয়েকটি গোপন ঘাঁটি রয়েছে বলে মনে করা হয়।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, এই সন্ত্রাসী হামলায় সীমান্ত লঙ্ঘন করে আমাদের চারটি ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এতে আমরা আমাদের ১৯ যোদ্ধাকে হারিয়েছি। আহত হয়েছেন আরও অনেকে।

বিশ্লেষকদের মতে, যদি এ হামলা সত্য হয়, তবে এটি ভারতের তরফ থেকে সীমান্তপারের বিদ্রোহী দমনে এক উল্লেখযোগ্য বার্তা। তবে প্রতিবেশী দেশের ভূখণ্ডে সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বিষয়টি নতুন প্রশ্নও তুলতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X