কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও

দ্য হেগ গ্রুপের একটি বৈঠক। ছবি : সংগৃহীত
দ্য হেগ গ্রুপের একটি বৈঠক। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হলো ২৩টি দেশ। সবশেষ এই জোটের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্ববিয়ার রাজধানী বোগোটাতে এ জোট বৈঠকে বসতে যাচ্ছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী ১৫-১৬ জুলাই এই ‘জরুরি বৈঠক’ অনুষ্ঠিত হবে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনিভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজে বেরা করা হবে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়কমন্ত্রী রোনাল্ড লামোলা এক সাক্ষাৎকারে বলেন, গত জানুয়ারিতে আমরা ‘হেগ গ্রুপ’ গঠন করি। আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবার বোগোটা সম্মেলনেও আমরা একই লক্ষ্য নিয়ে এগোচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এই বার্তা দিতে চাই, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাব ছাড়া থাকতে পারে না।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে এখন পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্লেষকরা একে ‘গণহত্যা’ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত ২০ লাখ মানুষ বর্তমানে চরম খাদ্যসংকটে রয়েছে।

কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয়, এটি বিশ্বব্যাপী বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধের জন্য হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডের প্রতি নির্লিপ্ত থাকতে পারে না।

তিনি আরও বলেন, বোগোটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকী সমর্থন নয়, বরং কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়েও একযোগে কাজ করবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রথম এই জোট গঠিত হয়, যার প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো—বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। মূল লক্ষ্য ছিল—আন্তর্জাতিক আইনভিত্তিক ন্যায়ের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা।

এবার বোগোটা সম্মেলনে অংশ নিচ্ছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে ও ফিলিস্তিন।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X