বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের ওপর জেলেদের হামলা

লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে জেলেরা। ছবি : কালবেলা
লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে জেলেরা। ছবি : কালবেলা

বরিশাল ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালাবদর নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার সময় প্রশাসনের ওপর হামলা করেছে জেলেরা। এ সময় অভিযানিক দলের ওপর ইটপাটকেল, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে জেলেরা। তখন প্রাণ বাঁচাতে জেলেদের ওপর পাল্টা গুলি করে আনসার সদস্যরা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কালাবদর নদীর বাকরজা নামক স্থানে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার বেলা ১২টা থেকে অভিযান শুরু করি। উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস এবং আনসার সদস্যরা এ অভিযানে সহযোগিতা করে।

আজহারুল ইসলাম বলেন, কীর্তনখোলা নদীতে দিনব্যাপী অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ১৩ জন লোককে আটক করি। অভিযানের সময় মেহেন্দিগঞ্জ এবং সদর উপজেলার চরমোনাই সীমান্তে কালাবদর নদীতে একটি নৌকায় মাছ ধরতে দেখে আমরা স্পিডবোট নিয়ে সেখানে যাই। আমাদের উপস্থিতি দেখে জেলে ইঞ্জিনচালিত নৌকা রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা নৌকা এবং জাল জব্দ করতে গেলে আমাদের ৩/৪টি ট্রলারে আসা একদল দুর্বৃত্ত আমাদের ওপর হামলা করে। তারা ধারালো অস্ত্র, লাঠিসোঁটা এবং ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের অভিযানিক দলের সদস্যদের ওপর। হামলায় আমাদের স্পিডবোট চালক মামুন কিছুটা আহত হয়।

সহকারী কমিশনার বলেন, এ সময় পরিস্থিতি বেগতীক দেখে অভিযানে থাকা আনসার বাহিনীর সদস্যরা দুর্বৃত্তদের ওপর গুলি করে। তারা ১৮ রাউন্ড রাবার বুলেট এবং ২ রাউন্ড সিসা বুলেটসহ মোট ২০ রাউন্ড গুলি করে। ধারণা করা হচ্ছে, বুলেটের আঘাতে হামলাকারীদের ৩-৪ জন বা আরও বেশি আহত হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি খারাপ দেখে আমরা স্পিডবোট ঘুরিয়ে বরিশালে ফিরে আসি এবং তারাও ট্রলার চালিয়ে চলে যায়। পরে খোঁজ নিয়ে জেনেছি যারা গুলিবিদ্ধ হয়েছে তারা ভাষানচর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন।

সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, যারা হামলা করেছে এবং গুলিবিদ্ধ হয়েছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের নাম-পরিচয় জানতে পারলে আমরা আইনিব্যবস্থা নেব। তাছাড়া ঘটনার পূর্বে আটক ১৩ জেলেকে শনিবার রাতে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X