কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সুষ্ঠু তদন্তের দাবি জমিয়তের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটি বলছে, বিশেষ করে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনা এবং এর আগে মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড— এই ধারাবাহিক ঘটনাগুলো জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এসব কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে—তা খতিয়ে দেখা জরুরি।

শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, এ ধরনের অস্বাভাবিক অগ্নিকাণ্ড শুধু জান-মালের ক্ষয়ক্ষতিই ঘটায় না, বরং দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনমনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তাই এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা অত্যন্ত জরুরি।

জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে দায়ীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X