কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

মানুষের ঘর গুছিয়ে দিচ্ছে ইঁদুর

ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

অবসরপ্রাপ্ত পোস্টম্যান রডনি হলব্রুক নিজে সৌখিন ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার হলেও, এমন কিছু কখনো তাকে ভিডিও করতে হবে তা চিন্তাও করেননি তিনি। নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অবিশ্বাস্য ঘটনার ভিডিও প্রকাশ করেছেন হলব্রুক। আর এই ভিডিও দেখে তাজ্জব বনে গেছে গোটা নেট দুনিয়া।

হলব্রুকের বাসায় রাতে অনেক জিনিসপত্র এলোমেলো অবস্থায় থেকে যায়। সকালেই এসব জিনিস বেশ গোছানো থাকতে দেখেন তিনি। এতে চিন্তায় পড়ে যান যুক্তরাজ্যের হলব্রুক। বিষয়টি নিয়ে তিনি বেশ কৌতূহলী হয়ে পড়েন।

ঘরের জিনিসপত্র কে গুছিয়ে দেয়? বিষয়টি ধরতে নিজের ঘরে ক্যামেরা বসালেন হলব্রুক। সাদাকালো ভিডিও চিত্রে যা ধরা পড়ল, তা দেখে তিনি রীতিমতো হতভম্ব। তাকে সাহায্যকারী বন্ধু আর কেউ নয়, একটি ছোট্ট ইঁদুর।

রডনি হলব্রুক দেখেন, তিনি যেখানে কাজ করেন, সেই টেবিলে থাকা জিনিসপত্র একটি ছোট বাক্সে গুছিয়ে রাখছে ইঁদুরটি। টানা দুই মাস ধরে এ কাজ করে চলেছে সে। রডনি এখন বন্য প্রাণী আলোকচিত্রী হিসেবে কাজ করেন। তিনি বলেন, যেসব জিনিসপত্র অগোছালো করে রাখেন, পরদিন তা আবার ইঁদুরটিকে একটি বাক্সে তুলে রাখতে দেখেন তিনি। টানা দুই মাস ধরে এভাবেই চলেছে।

রডনির ভাষ্য, প্রথমে খেয়াল করলাম, পাখির জন্য রাখা কিছু খাবার পুরোনো জুতার মধ্যে গোছানো। এটা দেখে কৌতূহল হলো। বিষয়টি জানার জন্য নাইট ভিশন ক্যামেরা বসালাম। এরপর ক্যামেরায় ধরা পড়ল বাড়িতে থাকা ইঁদুরটি।

ভিডিওতে দেখা গেল, স্ক্রুড্রাইভার, ছেঁড়া কাপড়চোপড়, তারের টুকরাসহ নানা জিনিস মুখে করে নিয়ে একটি বাক্সে রাখছে ইঁদুরটি। মজার বিষয় হলো, যে বাক্সটিতে সে জিনিসপত্র গুছিয়ে রাখছিল, সেটির উচ্চতা ইঁদুরটির চেয়েও বেশি। ইঁদুরটি এমন কিছু জিনিস পরিষ্কার করেছে, যা সত্যিই অস্বাভাবিক মনে হয়েছে।

অবশ্য এ ধরনের অভিজ্ঞতা এটাই প্রথম নয় রডনি হলব্রুকের। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০১৯ সালে তার এক বন্ধুর জন্যও তিনি রাতে দেখার ক্যামেরা (নাইট ভিশন) বসিয়েছিলেন। সেখানেও একটি ইঁদুরকে এভাবে তার বন্ধুর বাসার জিনিসপত্র গুছিয়ে রাখতে দেখেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X