কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

গুগল ম্যাপ দেখে গাড়ি নিয়ে পানিতে ডুবলেন চার পর্যটক

পানিতে ডুবে যাওয়া গাড়ি। ছবি :  সংগৃহীত
পানিতে ডুবে যাওয়া গাড়ি। ছবি : সংগৃহীত

অচেনা পথ বা ঠিকানা চিনতে গুগল ম্যাপের সহযোগিতা অনেকে নিয়ে থাকেন। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। গুগল ম্যাপের সাহায্য নিয়ে পথ চলতে গিয়ে গাড়ি নিয়ে পানিতে ডুবেছেন চার পর্যটক। শনিবার (২৫ মে) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি নিয়ে ডুবলেও অক্ষত অবস্থায় ওই চার পর্যটক বের হয়ে আসতে পেরেছেন। তবে তাদের গাড়ি পানিতে ডুবে গেছে। বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার (২৪ মে) রাতে ওই চার পর্যটক দক্ষিণ কেরালার আলাপ্পুঝায় যাচ্ছিলেন। তারা যে পথ দিয়ে যাচ্ছিলেন তা অতিবৃষ্টির কারণে পুরোপুরি ডুবে গিয়েছিল। ফলে রাস্তার ওপর দিয়ে পানির তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল।

অচেনা জায়গা আর বৃষ্টিতে রাস্তা ডুবে যাওয়ায় বিপাকে পড়েন ওই পর্যটকেরা। ফলে গুগল ম্যাপ দেখে পথ চলছিলেন তারা। আর তাতেই ঘটে বিপত্তি। গভীর পানিতে গিয়ে পড়েন তারা।

কাদুথুরুথি থানার এক কর্মকর্তা জানান, টহল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই চার পর্যটককে উদ্ধার করা হয়েছে। তারা অক্ষত আছেন। তবে তাদের গাড়ি পানিতে তলিয়ে গেছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

গুগল ম্যাপ দেখে পথ চলতে গিয়ে এমন দুঘটনার খবর এটি প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরে কেরালাতে দুই তরুণ চিকিৎসক নিহত হয়েছিলেন। তারা গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে নদীতে পড়ে যান। এরপর বর্ষাকালে এ ধরনের প্রযুক্তি ব্যবহারে সতর্কতা জারি করে কেরালা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X