কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ হচ্ছে এককালের তুমুল জনপ্রিয় স্কাইপ

২০১১ সালে ৮৫০ কোটি ডলারে স্কাইপকে কিনেছিল মাইক্রোসফট। ছবি : সংগৃহীত
২০১১ সালে ৮৫০ কোটি ডলারে স্কাইপকে কিনেছিল মাইক্রোসফট। ছবি : সংগৃহীত

এককালে তুমুল জনপ্রিয় ভিডিও ও অডিও কলিং সফটওয়্যার স্কাইপ চিরতরে বন্ধ হতে চলেছে আজ সোমবার (৫ মে)। তবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ‘স্কাইপ ফর বিজনেস’ আরও কিছুদিন চালু থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, স্কাইপ বন্ধের ঘোষণায় ইন্টারনেটে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে।

মূলত, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় এই অ্যাপ। তার মধ্যে ২০১১ সালে ৮৫০ কোটি ডলারে স্কাইপকে কিনেছিল মাইক্রোসফট। একপর্যায়ে স্কাইপের সক্রিয় মাসিক ইউজারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ কোটিরও বেশি।

স্কাইপ বন্ধ হওয়ার কারণ

হোয়াটসঅ্যাপ, জুম এবং মাইক্রোসফটের টিমস জনপ্রিয়তার দিক দিয়ে স্কাইপকে ছাড়িয়ে যায়। পাশাপাশি মেসেঞ্জার অ্যাপগুলোতেও অডিও-ভিডিও কল চালু হলে স্কাইপের কথা মানুষ ভুলতে শুরু করে।

আর এ বছরের ২৮ ফেব্রুয়ারি মাইক্রোসফট ঘোষণা দেয়, নিজেদের যোগাযোগ সেবাকে সমন্বিত করার জন্য ৫ মে স্কাইপ বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে প্রতিষ্ঠানটি ‘টিমস’ এর উন্নয়ন ও পরিবর্ধনে মনোযোগ দেবে।

পুরোনো তথ্যের কী হবে

এদিকে, স্কাইপে বন্ধের পর কী হবে, কীভাবে তথ্য সংরক্ষণ বা স্থানান্তর করতে হবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

স্কাইপে আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এমনকি ব্যবহারকারীদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হয়ে যাবে। ফলে টিমস ব্যবহারের জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না এবং পুরোনো সব তথ্য ব্যবহারের সুযোগ মিলবে।

স্কাইপে বন্ধ হওয়ার পর ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমস ব্যবহার করতেই হবে, তা নয়। ব্যবহারকারীরা চাইলে গুগল মিট, জুমসহ অন্য যে কোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ৫ মের মধ্যে নিজেদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, ২০০৩ সালে বাজারে আসার পর থেকেই বিনামূল্যে ব্যবহার করা যেত স্কাইপ। যদিও পরে বাড়তি কিছু ফিচারসহ পেইড সংস্করণও চালু হয়। ইন্টারনেটে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছিল এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X