মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের ১১ দিনের মাথায় প্রাণ গেল পর্তুগালের তারকা ফুটবলারের

এই ছবি এখন শুধুই কাঁদাবে। ছবি : সংগৃহীত
এই ছবি এখন শুধুই কাঁদাবে। ছবি : সংগৃহীত

মাত্র ১১ দিন আগে জীবনের সবচেয়ে সুখের দিনে ঢুকেছিলেন দিয়েগো জোতা। দীর্ঘদিনের প্রেমিকা এবং তিন সন্তানের জননী রুট কারডোসোকে বিয়ে করে লিখেছিলেন—‘জীবনের নতুন অধ্যায়’। বিয়ের ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাঁ, চিরদিনের জন্য।’ অথচ সেই চিরদিন আর হলো না।

ফুটবলবিশ্বকে কাঁদিয়ে ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল তারকা ও পর্তুগিজ আন্তর্জাতিক স্ট্রাইকার দিয়েগো জোতা। মর্মান্তিক এ দুর্ঘটনায় জোতার ভাই আন্দ্রে সিলভাও মৃত্যুবরণ করেছেন। স্পেনের জামোরায় এ-৫২ সড়কের ৬৫তম কিলোমিটারে গাড়ি দুর্ঘটনায় গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

জোতা ও রুটের বিয়ের দিন ছিল ২২ জুন ২০২৫। বিয়ের ছবিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে হাস্যোজ্জ্বল জোতার ছবিগুলো এখন সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষের চোখ ভিজিয়ে দিচ্ছে। কয়েক দিন আগেই জীবনের নতুন পর্ব শুরু করেছিলেন, এরই মধ্যে চলে যেতে হলো চিরদিনের জন্য।

মাঠের বাইরে দিয়েগো জোতা ছিলেন অত্যন্ত নম্র এবং মাটির মানুষ। ভিডিও গেমের প্রতি তার আগ্রহও ছিল প্রবল। করোনাভাইরাসের লকডাউনের সময় প্রিমিয়ার লিগের আয়োজিত ফিফা টুর্নামেন্টে অংশ নিয়ে সাবেক সতীর্থ ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফিফা ২১ চ্যাম্পিয়নস লিডারবোর্ডে বিশ্বে এক নম্বর স্থানও দখল করেছিলেন তিনি।

জোতা নিয়মিত নিজের টুইচ চ্যানেলে স্ট্রিম করতেন এবং গেমিং কমিউনিটির সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন।

দিয়েগো জোতার অকালমৃত্যুতে লিভারপুলসহ বিশ্বের বিভিন্ন ক্লাব, সতীর্থ এবং কোটি ভক্ত শোকাহত। ফুটবলের মাঠে যেমন পারফরম্যান্সে নজর কেড়েছেন, তেমনি ব্যক্তিত্বেও সবাইকে মুগ্ধ করেছেন এই পর্তুগিজ তারকা।

নিজের বিয়ের ছবিতে ‘হ্যাঁ, চিরদিনের জন্য’ বলা সেই হাসিমুখের জোতা আর ফিরবেন না। তবে তার হাসি, মানবিকতা আর মাঠের ঝলক হয়ে থাকবেন কোটি মানুষের হৃদয়ে চিরকাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X