কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ নিয়ে এলো মেটা

বৃহস্পতিবার টুইটারের আদলে ‘থ্রেডস’ অ্যাপটি উন্মুক্ত করেছে মেটা। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার টুইটারের আদলে ‘থ্রেডস’ অ্যাপটি উন্মুক্ত করেছে মেটা। ছবি : সংগৃহীত

ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে ‘থ্রেডস’ নামে নতুন একটি অ্যাপ বাজারে নিয়ে এসেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। আজ বৃহস্পতিবার টুইটারের আদলে ‘থ্রেডস’ অ্যাপটি উন্মুক্ত করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা।

বিবিসির খবরে বলা হয়, এ অ্যাপটি দেখতে টুইটারের মতোই। এটি দিয়ে ‘টেক্সটভিত্তিক কথোপকথন’ চালানো যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ শতাধিক দেশে এটি ব্যবহার করা যাচ্ছে। গতকাল বুধবার মার্ক জাকারবার্গ এক পোস্টে লেখেন, ‘থ্রেডসে স্বাগতম। আসুন এটি ব্যবহার করি।’ এ ছাড়া থ্রেডস উন্মুক্ত হওয়ার পর ইনস্টাগ্রামে আরেক পোস্টে তিনি লেখেন, ‘যারা প্রথম দিন থেকেই এটি ব্যবহার করছেন আমি সবার কাছে কৃতজ্ঞ।’

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতেই বাজারে এ মাইক্রোব্লগিং অ্যাপটি নিয়ে এসেছেন মার্ক জাকারবার্গ। এটি উন্মুক্ত হওয়ার ফলে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক একে-অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পাবেন।

গত অক্টোবরে টুইটার কেনেন ইলন মাস্ক। এরপর বেশ উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইটের ওপর দিয়ে। ব্যবহারকারীদের নতুন নতুন নিয়মনীতির বেড়াজালে ফেলেছেন মাস্ক।

সম্প্রতি মাস্ক জানিয়েছেন, এবার থেকে নির্দিষ্টসংখ্যক টুইটার পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা। বেশি পোস্ট দেখতে হলে গুনতে হবে অতিরিক্ত অর্থ। তাই টুইটার ছেড়ে অন্য প্ল্যাটফর্ম খুঁজে নিচ্ছেন অনেক ব্যবহারকারী। এ সুযোগে টুইটারের বিকল্প হিসেবে নতুন অ্যাপ থ্রেডস নিয়ে এলেন জাকারবার্গ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X