কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করল অ্যাপল ওয়াচ!

অ্যাপলের উদ্ভাবনী যন্ত্র অ্যাপল ওয়াচ আবারও এর প্রাণ বাঁচানো ফিচারের জন্য আলোচনায় এলো। ছবি : সংগৃহীত
অ্যাপলের উদ্ভাবনী যন্ত্র অ্যাপল ওয়াচ আবারও এর প্রাণ বাঁচানো ফিচারের জন্য আলোচনায় এলো। ছবি : সংগৃহীত

অ্যাপলের উদ্ভাবনী যন্ত্র অ্যাপল ওয়াচ আবারও এর প্রাণ বাঁচানো ফিচারের জন্য আলোচনায় এলো। অ্যাপল ইনসাইডারের এক রিপোর্ট অনুযায়ী, অ্যালেকজান্ডার ল্যাজারসন নামের এক ব্যক্তি মই থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিলেন। এমতাবস্থায় তার পরনে থাকা অ্যাপল ওয়াচ ৮ ‘ফল ডিটেকশন’ ফিচারের মাধ্যমে জরুরি সেবা চালু করে ওই ব্যক্তির স্ত্রীকে জানায়।

রিপোর্ট অনুযায়ী, আঘাত এতটা তীব্র ছিল, ল্যাজারসন ফল ডিটেকশন আল্যার্টে সাড়া দিতে পারেননি। অ্যাপল ওয়াচ এমনভাবে নকশা করা হয়েছে, এক মিনিটে কেউ সাড়া না দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবা চালু করবে এবং পূর্বনির্ধারিত নির্বাচিত নম্বরে কল দেবে।

ভাগ্য ভালো যে ল্যাজারসনের স্ত্রী দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে অ্যাপল ওয়াচের মাধ্যমে জরুরি পরিষেবা নেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল কর্মকর্তা জানান ল্যাজারসনের মাথায় সাতটি সেলাই লেগেছে। তার আরও চিকিৎসা নেওয়া প্রয়োজন। জীবন বাঁচানো দ্রুত সাড়াদানকারী ফিচারের জন্য ল্যাজারসন অ্যাপলের প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েছেন।

এর আগে অ্যাপল ওয়াচের মাধ্যমে জীবন বাঁচানো আরেকটি ঘটনা ঘটে। সিনসিনাত্তির ২৯ বছর বয়সী কিমি ওয়াটকিনস নামের এক নারী যখন ঘুমাচ্ছিলেন তখন তার হার্টবিট রেট মিনিটে ১৭৮ এর উপরে চলে যায়। তখন অ্যাপল ওয়াচ বিষয়টি ধরে ফেলে এবং অ্যালার্ম বাজায়। পরে চিকিৎসকের কাছে গেলে জানা যায় তিনি স্যাডল পালমোনারি এমবলিজমে আক্রান্ত। এই অবস্থায় ৫০ শতাংশ রোগীর ভয়াবহ ক্ষতিসাধন হয়ে থাকে।

দুর্ঘটনাবশত অ্যাপল ওয়াচ পরিধানকারী ব্যক্তি পড়ে গিয়ে এক মিনিটের মধ্যে কোনো সাড়া না দিলে ৩০ সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়। ব্যবহারকারী যদি জরুরি পরিষেবায় ফোন করতে অক্ষম থাকেন তাহলে অ্যাপল ওয়াচ নিজেই জরুরি বিভাগসহ নির্বাচিত কন্টাক্টের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। অ্যাপল ওয়াচ এসই এবং অ্যাপেল ওয়াচ সিরিজ-৮ অথবা তার পরবর্তী সংস্করণে এ ফিচারটি সহজেই পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X