কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলের গতি কমে গেছে? ঘরোয়া এই ৪ উপায়ে দ্রুত ফিরিয়ে আনুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সযত্নে মোটা টাকা দিয়ে ফোন কিনেছেন। অথচ এক বছর না যেতেই মনে হচ্ছে ফোন যেন বুড়িয়ে গেছে। ধীরে ধীরে গতি কমে যাচ্ছে, হঠাৎ গরম হয়ে উঠছে, অ্যাপ চালু হতে সময় নিচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই তড়িঘড়ি স্টোরেজ ফাঁকা করে ফেলেন।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শুধু এতে সমস্যার সমাধান হয় না। স্মার্টফোনকে আবার চাঙ্গা করতে চাইলে কিছু ঘরোয়া উপায় মেনে চললে দ্রুত সমাধান আসবে।

কেন কমে যায় ফোনের গতি?

গ্যাজেট বিশ্লেষকরা জানাচ্ছেন, ফোনের ধীরগতির পেছনে রয়েছে নানা কারণ। স্টোরেজ ফাঁকা থাকলেও ফোন ধীর হতে পারে। কারণ ব্যবহারের সময় ফোনে জমা হতে থাকে বিপুল তথ্য-ছবি, ভিডিও বা নানা ডেটা। সেগুলো খুঁজে বের করতে গিয়ে ফোনকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এতে ফোন গরম হয়, ধীরে ধীরে কমে কর্মক্ষমতা।

থার্মাল থ্রটলিংয়ের প্রভাব

প্রযুক্তি ভাষায় একে বলা হয় ‘থার্মাল থ্রটলিং’। ফোন পুরোনো হলে এর কুলিং সিস্টেম দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায় থার্মাল পেস্ট। ফলে অল্প ব্যবহারে গরম হয় সিপিইউ। তখন প্রসেসর নিজে থেকে গতি কমিয়ে দেয়। এতে অ্যাপ্লিকেশনগুলো আস্তে আস্তে চলতে থাকে।

ব্যাকগ্রাউন্ড অ্যাপের দৌরাত্ম্য

পুরোনো ফোনের আরেকটি সমস্যা হলো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলতে থাকা। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও শপিং অ্যাপ নীরবে সক্রিয় হয়ে ব্যবহারকারীকে ট্র্যাক করে। এতে ফোনের ওপর চাপ বাড়ে, ধীর হয় গতি।

ব্যাটারির ক্ষমতা কমে যাওয়া

ফোন যত পুরোনো হয়, এর ব্যাটারি তত দুর্বল হয়ে পড়ে। তখন প্রসেসর ও র‌্যাম চাপ সামলাতে পারে না। ফলে ফোন নিজে থেকেই ধীর হয়ে যায়।

সফটওয়্যার আপডেটের ঝামেলা

পুরোনো ফোনে সফটওয়্যার আপডেট হলেও সেগুলো অনেক সময় ঠিকমতো অপটিমাইজ হয় না। কারণ, নতুন আপডেট মূলত নতুন প্রজন্মের ফোনের কথা ভেবেই তৈরি করা হয়। এতে পুরোনো ফোনের গতি আরও কমে যায়।

সমাধানের সহজ উপায়

ফোন ধীর হয়ে গেলেই নতুন কিনতে হবে, এমন নয়। বিশ্লেষকরা বলছেন, ফোনের গতি কমে গেলেই নতুন কিনতে হবে, তা নয়। মাসে একবার বা অন্তত বছরে একবার ফোন রিসেট করলে উপকার পাওয়া যায়। পুরোনো ফোনের ব্যাটারি বদলালেও গতি কিছুটা বেড়ে যায়। এ ছাড়া প্রতিদিন অ্যাপ্লিকেশনের ক্যাশ মেমোরি পরিষ্কার রাখা উচিত। আর স্টোরেজের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ খালি রাখা প্রয়োজন।

এই সহজ টিপস মেনে চললেই দু-তিন বছরের পুরোনো স্মার্টফোনও অনায়াসে ব্যবহার করা সম্ভব, বলছেন গ্যাজেট বিশ্লেষকরা।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X