কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে যেভাবে স্টারলিংক সংযোগ নেওয়া যাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (২০ মে) থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।

যেভাবে স্টারলিংক সংযোগ নেওয়া যাবে

বাংলাদেশের গ্রাহকরা এখন সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট (starlink.com)-এ গিয়ে সেবা অর্ডার করতে পারবেন। প্রথম ধাপে, ব্যবহারকারীদের তাদের ঠিকানা প্রদান করে নিশ্চিত করতে হবে যে স্টারলিংক সেবা সংশ্লিষ্ট এলাকায় উপলব্ধ কিনা। এরপর পছন্দ অনুযায়ী একটি সার্ভিস প্ল্যান নির্বাচন করে হার্ডওয়্যার কিট অর্ডার সম্পন্ন করতে হবে।

স্ট্যান্ডার্ড স্টারলিংক কিটে অন্তর্ভুক্ত থাকে একটি স্যাটেলাইট ডিশ, একটি ওয়াইফাই রাউটার, একটি মাউন্টিং ট্রাইপড ও প্রয়োজনীয় ক্যাবল।

সেটআপ প্রক্রিয়া অত্যন্ত সহজ। শুধু বিদ্যুৎ সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিশটিকে খোলা আকাশের দিকে মুখ করে এমন জায়গায় স্থাপন করতে হবে, যাতে এটি পরিষ্কারভাবে সিগন্যাল পেতে পারে।

স্টারলিংক প্যাকেজ

স্টারলিংক বর্তমানে বাংলাদেশের গ্রাহকদের জন্য দুটি ইন্টারনেট প্যাকেজ অফার করছে। একটি স্টারলিংক রেসিডেনশিয়াল প্যাকেজ। যার মাসিক মূল্য ৬ হাজার টাকা। আর স্টারলিংক রেসিডেনশিয়াল লাইটের জন্য মাসিক খরচ হবে মাসিক ৪ হাজার ২০০ টাকা।

উভয় প্যাকেজেই স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা প্রদান করা হয়, যা দেশের দুর্গম ও গ্রামীণ এলাকাগুলোর জন্য বিশেষভাবে কার্যকর।

এর জন্য হার্ডওয়্যার কিট কিনতে হবে এককালীন ৪৭ হাজার টাকায়। পাশাপাশি শিপিং ও হ্যান্ডেলিং চার্জ বাবদ এককালীন দিতে হবে দুই হাজার ৮০০ টাকা। ফলে সংযোগ ক্রয় বাবদ গ্রাহকদের খরচ পরবে ৪৯ হাজার ৮০০ টাকা।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, স্টারলিংক সংযোগ নিয়ে ৩০ দিন ব্যবহার করার পর সেবা 'সন্তোষজনক' মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

ইনস্টলেশন ও ব্যবহার

স্টারলিংক কিট এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেরাই সেটআপ করতে পারেন। সেটআপের জন্য শুধু একটি বিষয় নিশ্চিত করতে হবে- স্যাটেলাইট ডিশটি যেন খোলা আকাশের নিচে স্থাপন করা হয়, যাতে এটি সঠিকভাবে সিগন্যাল গ্রহণ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X