কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

২ লাখ কোটি টাকার চিপ সরবরাহ চুক্তি স্যামসাং-টেসলার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬.৫ বিলিয়ন ডলারের (২ লাখ কোটি টাকারও বেশি) চিপ সরবরাহ চুক্তি সই করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। সোমবার রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

এই চুক্তির আওতায় স্যামসাং টেক্সাসে তাদের নতুন কারখানায় টেসলার-পরবর্তী প্রজন্মের এআই৬ চিপ তৈরি করবে। চুক্তিটির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত।

চুক্তির খবর প্রকাশ্যে আসার পর স্যামসাংয়ের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। এদিকে, ইলন মাস্ক নিজেই এক এক্স পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘স্যামসাং আমাদের উৎপাদন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। আমি নিজেই কারখানায় গিয়ে তদারকি করব, যেহেতু এটি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়।’

মাস্ক আরও বলেন, ‘টেক্সাসের স্যামসাং কারখানাটি শুধু টেসলার জন্য বিশেষভাবে এআই চিপ তৈরিতে ব্যবহৃত হবে। এটি আমাদের কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’

এর আগে স্যামসাং চিপ সরবরাহসংক্রান্ত এই বিশাল চুক্তির কথা জানালেও গ্রাহকের নাম প্রকাশ করেনি। তবে মাস্কের ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয় যে টেসলাই সেই ক্রেতা।

বিশ্লেষকরা মনে করছেন, স্যামসাং-টেসলা এই অংশীদারত্ব দক্ষিণ কোরিয়ার জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব জোরদারের মাধ্যমে দেশটি চিপ ও জাহাজ নির্মাণ খাতে আমদানি শুল্ক হ্রাসের সুযোগ খুঁজছে।

বর্তমানে টিএসএমসি ও এসকে হাইনিক্সের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ উৎপাদনে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে আছে স্যামসাং। তবে এই চুক্তি তাদের চুক্তিভিত্তিক উৎপাদন খাতকে পুনরায় চাঙা করতে সহায়তা করতে পারে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X