কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১১:৫৯ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কোথায় থামবেন ইলন মাস্ক?

ইলন মাস্ক  । ছবি : সংগৃহীত
ইলন মাস্ক । ছবি : সংগৃহীত

অনেকটা ঘোষণা দিয়েই বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন ইলন মাস্ক। বয়স ৫০ না পেরোতেই সফলতার এমন কোনো চূড়া নেই যেখানে পা রাখেননি তিনি। তার পুরো নাম ইলন রেভ মাস্ক। দক্ষিণ আফ্রিকার প্রোটোরিয়ায় ১৯৭১ সালের ২৮ জুন জন্ম হয় তার।

ইলন মাস্কের বাবা আফ্রিকান হলেও তার মা একজন কানাডিয়ান। ১৯৯২ সালে পরিবারের সঙ্গে কানাডা হয়ে আমেরিকায় পাড়ি জমান। মূল সফলতার গল্পটা যেন সেখান থেকেই শুরু হলো। বয়স যখন মাত্র ১২, তখনই স্বপ্ন দেখেছিলেন আকাশ জয়ের।

শিশু বয়সেই ব্লাস্টার নামের একটি গেমস বানিয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন। সেটি পিসি অ্যান্ড অফিস টেকনোলজি ম্যাগাজিনের কাছে ৫০০ ডলারে বিক্রি করে জানান দিয়েছিলেন বড় হয়ে উদ্যোক্তা হবেন। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই মার্কিনির সফলতার গল্প যেন সেখান থেকেই শুরু। ব্যবসায়ী হিসেবে ইলন মাস্কের যাত্রা শুরু ১৯৯৫ সালে লোকেশন গাইড ওয়েব সফটওয়্যার সংস্থা জিপ-২ প্রতিষ্ঠার মাধ্যমে।

লোকেশন গাইড ওয়েব সফটওয়্যার সংস্থা জিপ-২  । ছবি : সংগৃহীত

কিন্তু বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিন বছর পর অনলাইন লেনদেন মাধ্যম পেপাল প্রতিষ্ঠা করে।

ওই সময় টেক প্রতিষ্ঠান কমপ্যাকের কাছে ছেড়ে দেন জিপ-২ এর মালিকানা। পকেটে ঢোকান ৩০৭ মিলিয়ন মার্কিন ডলার। ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার বৈজ্ঞানিক চিন্তাশক্তি থেমে থাকেনি। মানুষকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন মঙ্গল গ্রহে।

বয়স যখন মাত্র ৩০, তখনই ভাবতে শুরু করেন মহাকাশের স্বপ্ন বাস্তবায়নের। ২০০২ সালে তৈরি করে ফেলেন বারবার ব্যবহার যজ্ঞ ফ্যালকন রকেট। প্রতিষ্ঠানের নাম দিলেন স্পেস এক্স।

ইলন মাস্কের স্পেস এক্স  । ছবি : সংগৃহীত

এসব সাহসী কাজের জন্য সবাই তাকে খ্যাপাটে বললেও চমক তখনো বাকি ছিল মাস্কের। সবাইকে তাক লাগিয়ে ঘোষণা দিয়ে বসেন বৈদ্যুতিক গাড়ি নির্মাণের।

২০০৩ সালে প্রতিষ্ঠা করেন টেসলা। আর ২০০৮ সালে রোডস্টার নামে প্রথম গাড়ি বাজারে ছেড়েই করেন বাজিমাত। কয়েক বছরের মধ্যেই বিশ্বের শীর্ষ তালিকায় ওঠে আসে তার এই প্রতিষ্ঠান।

ইলন মাস্কের টেসলা  । ছবি : সংগৃহীত

এর মধ্যেও ২০০৬ সালে যৌথভাবে সোলার সিটি নামের একটি কোম্পানি দাঁড় করান তিনি। ২০১৩ সালের মধ্যে এই সোলার সিটি মার্কিন সরকারের সৌরবিদ্যুৎ ব্যবস্থার দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী ছিল। সবশেষ প্রায় সাড়ে চার হাজার কোটি ডলার মূল্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে শোরগোল ফেলে দেন মাস্ক। যা ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত সবচেয়ে বড় অধিগ্রহণ। স্বাভাবিকভাবেই অনেকের প্রশ্ন—কোথায় থামবেন ইলন মাস্ক?

ফোর্বসের তথ্য অনুযায়ী, শীর্ষ ধনী থাকা অবস্থায় ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ২২ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার। তবে টুইটারের কর্মী ছাঁটাইসহ নানা কারণে পড়ে গেছে তার বিভিন্ন কোম্পানির শেয়ার দর। ফলে ছিটকে গেছেন শীর্ষ ধনীর তালিকা থেকেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X