বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
বিটিআরসির নির্দেশনা

ইন্টারনেট প্যাকেজে আসছে ব্যাপক পরিবর্তন

ইন্টারনেট ডেটা প্যাকেজে পরিবর্তন আসছে। ছবি : সংগৃহীত
ইন্টারনেট ডেটা প্যাকেজে পরিবর্তন আসছে। ছবি : সংগৃহীত

বর্তমানে মোবাইল অপারেটরদের ৯৫ ধরনের প্যাকেজ আছে। তাদেরকে প্যাকেজ সংখ্যা ৪০-এর মধ্যে সীমাবদ্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের ১৫ অক্টোবর থেকে ৩ ও ১৫ দিন মেয়াদী ইন্টারনেট ডেটা প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছে।

ইন্টারনেট প্যাকেজের মেয়াদ বাড়লে দাম বেড়ে যাবে কিনা এমন প্রশ্নে বিটিআরসির কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী কালবেলাকে বলেন, নিম্ন আয়ের মানুষের ওপর কোনো প্রভাব পড়বে না। মেয়াদ বাড়লে গ্রহকের সুবিধা বাড়বে। তবে দাম বৃদ্ধির সুযোগ নেই। এমনকি ইন্টারনেট প্যাকেজের সংখ্যাও কমবে না। গ্রাহকরা পছন্দ মতো প্যাকেজ বাছাই করতে পারবেন বলেও জানান তিনি।

ইন্টারনেটের যেসব প্যাকেজ গুলোতে অফার থাকে সেগুলোর নেট স্প্রিড খুবই স্লো, এমন অভিযোগও পায় বিটিআরসি। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে বিটিআরসি কমিশনার বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে অ্যাকশানে যাওয়ার চেষ্টা করি। কোনোভাবেই যেন গ্রাহক প্রতারণার শিকার না হয় সে বিষয়ে সজাগ আছে বিটিআরসি। তাদের বর্তমান কর্যক্রম যেকোনো সময়ের চেয়ে মসৃণ বলে জানান মুশফিক মান্নান চৌধুরী।

টেলিকমিউনিকেশন খাতের বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার সংস্থার মতে, এর মাধ্যমে ভোক্তাদের পছন্দের স্বাধীনতা সীমিত করা হলো। এই উদ্যোগটি তৃণমূল, নিম্ন-আয়ের ও তরুণদের ওপর আর্থিক প্রভাব ফেলবে এবং এর কারণে টেলিকম পরিষেবা, বিশেষত ইন্টারনেটের ব্যবহার কমবে।

তবে বিটিআরসি বলছে, তারা মোবাইল ব্যবহারকারীদের ওপর জরিপ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, গ্রাহকরাও অফার প্যাকেজ সীমিত করার পক্ষে। যদিও বিটিআরসির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মোবাইল অপারেটররা। তাদের মতে, বিটিআরসির জরিপে এমন ধরনের প্রশ্ন ছিল, যা উত্তরদাতাদের উত্তরকে প্রভাবিত করেছে।

গত ৩০ মে বিটিআরসির জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখা অনেক গ্রাহকও বলেন, তারা আরও প্যাকেজ চান, বিশেষ করে ওটিটি ব্যবহার ও শিক্ষার্থীদের জন্য।

এ বিষয়ে টেলিযোগাযোগ বিষয়কমন্ত্রী মোস্তফা জব্বার মোস্তফা জব্বার বলেছেন, 'আগে তারা ৩০০ ধরনের প্যাকেজ অফার করত। এখন ৯৫ ধরনের প্যাকেজ দিচ্ছে। গ্রাহকদের পক্ষে কি ৯৫ ধরনের প্যাকেজ থেকে সব মনে রেখে পছন্দের প্যাকেজ বাছাই করা সম্ভব? এর মাধ্যমে মানুষ চরম মাত্রায় বিভ্রান্ত হচ্ছে। তাই আমরা এর সংখ্যা কমিয়ে ৪০ এর মধ্যে নিয়ে আসতে বলেছি। অপারেটরদের স্বৈরাচারী মনোভাব ভাঙতে একটি নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X