কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

৫ জন চ্যাম্পিয়ন, প্রত্যেকে পেল ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তি

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মজারু’ আয়োজিত ‘অ্যাবাকাস স্পিড মাস্টার’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মজারু’ আয়োজিত ‘অ্যাবাকাস স্পিড মাস্টার’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

যেন জীবন্ত ক্যালকুলেটর। খাতা-কলম কিংবা ক্যালকুলেটর ছাড়াই বড় বড় হিসাব সেকেন্ডেই করে ফেলছে ওরা। আর এটা সম্ভব হচ্ছে অ্যাবাকাস শেখার মাধ্যমে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মজারু’ আয়োজিত ‘অ্যাবাকাস স্পিড মাস্টার’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে মজারুর অ্যাবাকাস কোর্সের শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত ৫১ জন প্রতিযোগী অংশ নেয়। কল্পনা করেই কত দ্রুত হিসাব করা যায় সেই দক্ষতার প্রমাণ দেয় তারা।

প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে এক লাখ টাকার শিক্ষাবৃত্তি জিতে নেয় মজারুর শিক্ষার্থী খন্দকার সিদরাতুল মুনতাহা। এ ছাড়া ৫ জন চ্যাম্পিয়ন প্রত্যেকে পেয়েছে ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক ফারুক হোসেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী, শিশু অতিথি জাফির হাসান, মজারুর চেয়ারম্যান কামালুদ্দীন, সিইও আলাউদ্দীন ফারুকী প্রিন্স, চিফ অপারেটিং অফিসার মোহাইমিনুল ইসলাম শিবলী, হেড অব একাডেমিক, বিশিষ্ট শিশুসাহিত্যিক আসাদ জোবায়ের, হেড অব এইচআর পরীক্ষিত দে প্রমুখ।

শিশুদের মেধাবিকাশ এবং আগামী দিনের জন্য দক্ষ করে গড়ে তোলার কাজ করছে অনলাইন এডুকেশন প্লাটফর্ম ‘মজারু’। বর্তমান বিশ্বে শিশুদের ব্রেইন ডেভেলপমেন্টে অ্যাবাকাসের ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর মাধ্যমে মূলত শিশুরা কোনো ক্যালকুলেটর বা খাতা-কলম ছাড়াই কল্পনা করে বড় বড় হিসাব করে ফেলতে পারে, যা ওদের ব্রেইনকে আরো সক্রিয় করে তোলে।

মজারু তার নিজস্ব অ্যাপের মাধ্যমে প্রায় দুই হাজারেরও বেশি শিশুকে অ্যাবাকাস শেখাচ্ছে। এই শিশুদের নিয়েই আয়োজন করা হয় ‘অ্যাবাকাস স্পিড মাস্টার ২০২৩’ প্রতিযোগিতা। এতে প্রায় পাঁচ শতাধিক শিশু অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X