কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১০:০০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘শুধু আর্থিক নয়, বিনিয়োগ করতে হবে নারীর প্রয়োজন মাথায় রেখে’

‘ইনভেস্ট ইন হার: প্রোটেক্টিং ফিউচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
‘ইনভেস্ট ইন হার: প্রোটেক্টিং ফিউচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

শুধু আর্থিক বিনিয়োগ নয়, নারীর সব ধরনের প্রয়োজন মাথায় রেখে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম।

সোমবার (১১ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘ইনভেস্ট ইন হার: প্রোটেক্টিং ফিউচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহীন আনাম বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর মাধ্যমে নারীর অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতায়ন পূর্বশর্ত বলে বিবেচিত হয়। কিন্তু নারীর ক্ষমতায়নের স্বার্থে বিনিয়োগকে শুধু আর্থিক দৃষ্টিকোণ থেকে বিচার করা ঠিক হবে না। নারীর যাপিত জীবন, স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার মানোন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। নারীর সামাজিক-মানসিক সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

এই আয়োজনের মাধ্যমে তিনি ফিলিস্তিনি নারীদের সঙ্গে একাত্ম ঘোষণা করেন।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। তিনি বলেন, নানা ধরনের জেন্ডারভিত্তিক ও যৌন সহিংসতা নারীকে আরও প্রান্তিক করে তুলেছে। তার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। একটা মানুষের জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয় তার ঘর। কিন্তু নারীর জন্য সেটিও নিরাপদ নয়। সকল সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করতে হবে প্রতিকার, প্রতিরোধ ও নির্মাণ তিনটি পর্যায়েই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী বলেন, শহরে-গ্রামে ডে কেয়ার সেন্টারের অভাবে নারীরা কাজে অংশ নিতে পারছে না। তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি বড় বাধা। সব ধরনের প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার তৈরির জন্য পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন।

আলোচক হিসেবে বক্তব্য দেন ভ্রমণবিষয়ক ফেসবুক গ্রুপ ট্রাভেলেটস অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক। তিনি বলেন, নারীর উন্নয়নের জন্য আমাদের কারো মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। নিজ নিজ পর্যায় থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসতে হবে।

আলোচনা ছাড়াও অন্যান্য আয়োজনের মধ্যে ছিল গান ও আবৃত্তি পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমজেএফ-এর কো-অর্ডিনেটর ওয়াসিউর রহমান তন্ময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X