কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘নারী মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে গণ্য হবে’

নারীপক্ষের ৪০ বছরের পথচলার অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
নারীপক্ষের ৪০ বছরের পথচলার অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

নারীপক্ষের ৪০ বছরের পথচলার অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরে নারীপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক সামিয়া আফরীন ও কামরুন নাহার বলেছেন, স্বপ্ন নিয়ে নারীপক্ষ সহিংসতামুক্ত নারীর জীবন, অর্থনৈতিক, স্বাস্থ্যের অধিকার, যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে তৈরি পোশাক কারখানার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নারী পরিবার, সমাজ ও রাষ্ট্রে অধিকার সম্পন্ন নাগরিক এবং মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে গণ্য হবে।

সোমবার (১৩ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যম নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

তারা বলেছেন, নারীপক্ষ ৪০ বছর যাবৎ নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারী অধিকার নিশ্চিতকরণ ও নারীর প্রতি সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন,

গণমাধ্যম সর্বদা নারী-পুরুষ নির্বিচারে সংবাদ প্রকাশ করে। এখনো বিভিন্ন শব্দ ব্যবহারে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে নারীকে দেখা হয়। সেক্ষেত্রে সাংবাদিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মধ্য দিয়েই জনসাধারণের মধ্যে নারী আন্দোলনের গুরুত্ব ও ইতিবাচকতা ছড়িয়ে পড়বে।

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, রাষ্ট্র ও সমাজ নারীর জন্য কঠিন যুদ্ধক্ষেত্র। রোকেয়া সাখাওয়াত হোসেন ‘সুলতানার ড্রিমে’ যে স্বপ্ন দেখেছেন সেটাই নারী আন্দোলনের মূল থিম হওয়া উচিত।

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি প্রয়াত নাসরীন হকের সঙ্গে অ্যাসিড সারভাইভরদের নিয়ে কাজের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তিনি নারী আন্দোলনে তরুণ নারীদের সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার বাংলা সম্পাদক গোলাম মোর্তুজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, নারীপক্ষের সদস্য ফিরদৌস আজীম, জাহানারা খাতুন, রিনা রায় প্রমুখ।

সভা সঞ্চালনা করেন নারীপক্ষের সভানেত্রী গীতা দাস। মুক্ত আলোচনা সঞ্চালনা করেন নারীপক্ষের প্রচার সম্পাদক মাহফুজা আক্তার মালা। সভায় ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন নারীপক্ষের আন্দোলন সম্পাদক সাফিয়া আজীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১০

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১১

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৩

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৫

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৬

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৭

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৮

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৯

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

২০
X