কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে পড়ে বিধ্বস্ত হেলিকপ্টার

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে ভেঙে পড়ল হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে ভেঙে পড়ল হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কেইরিনস শহরে হোটেলের ওপর ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার। সোমবার (১২ আগস্ট) স্থানীয় সময় রাত দেড়টার দিকে হিলটন হোটেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ভবনটির ছাদে আগুন ধরে যায়। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, হোটেলের ছাদে দুই ইঞ্জিনের ওই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এতে পাইলট ও অপর একজন আরোহী নিহত হয়েছেন।

সেখানকার জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হোটেলটির সুইমিংপুলে হেলিকপ্টারের প্রোপেলারের একটি অংশ ভেঙে পড়ে। এ ঘটনায় দুজন দর্শনার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর শতাধিক ব্যক্তিকে ওই হোটেল থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের আনুষ্ঠানিকভাবে শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তোলা ছবিতে ওই হোটেল ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা যায়। ভোরের দিকে আগুন নিভিয়ে ফেলা হয়।

কেইরিনস শহরটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। বিখ্যাত গ্রেট বেরিয়ার রিফের প্রবেশদ্বার বলা হয় এটিকে। অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা দপ্তরের বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X