কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৮:০৩ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে সেনেগালে নিষিদ্ধ হলো টিকটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। বুধবার (২ আগস্ট) অস্থিতিশীলতা তৈরির হাতিয়ারে পরিণত হয়েছে যুক্তি দেখিয়ে দেশটির যোগাযোগমন্ত্রী বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিকটকের অ্যাক্সেস স্থগিত থাকবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে দেশটির যোগাযোগমন্ত্রী বলেন, টিকটক অ্যাপ্লিকেশন এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে ঘৃণা ও ধ্বংসাত্মক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য লোকজন পছন্দ করে। এটি দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

আরও পড়ুন : আতঙ্কে নাইজার ছাড়ছে ইউরোপীয়রা

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধীদলীয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে দেশটিতে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করছেন।

প্রসঙ্গত, চলতি বছরজুড়ে সেনেগালে বিক্ষিপ্তভাবে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে। আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য সোনকোর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন দেশটির বিরোধীদলীয় সমর্থকরা। তারা বলেছেন, প্রেসিডেন্ট ম্যাকি সাল তার নির্বাচনী পথ পরিষ্কার করার লক্ষ্যে এসব বানোয়াট অভিযোগ এনেছেন।

আরও পড়ুন : এবার সামরিক শক্তি দেখাতে আইআরজিসির নৌমহড়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X