কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

কেপ্টাউনে ট্যাক্সি ধর্মঘটে সহিংসতায় নিহত ৫

কেপ্টাউনে ট্যাক্সি ধর্মঘটে সহিংসতা। ছবি : রয়টার্স
কেপ্টাউনে ট্যাক্সি ধর্মঘটে সহিংসতা। ছবি : রয়টার্স

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ্টাউনে ট্যাক্সি ধর্মঘটে সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিকও রয়েছেন। বুধবার (৯ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে কঠোর হস্তে দমনের অভিযোগ করে সপ্তাহব্যাপী ধর্মঘটের ডাক দেয় দেশটির ট্যাক্সি মালিক ও চালকরা। তারা বলছেন, ছোটখাটো ত্রুটির জন্য তাদের টার্গেট ও গাড়ি জব্দ করা হচ্ছে।

আরও পড়ুন : হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় নিহত ৪১

মালিক ও চালকরা বলছেন, তাদের সিটবেল্ট না বাঁধা ও ও আইন অমান্য করে জরুরি লেনে গাড়ি চালানোর অভিযোগে গাড়ি জব্দ করা হচ্ছে। অন্যদিকে একই অপরাধের জন্য অন্যদের কেবল জরিমানা করা হচ্ছে।

কেপ্টাউনের মিনিবাস ও ট্যাক্সি অপারেটরা সরকারের এমন পদক্ষেপের কারণে হতাশা প্রকাশ করেছেন। দেশটিতে চলাচলের অযোগ্য হিসেবে ট্যাক্সি আটক করা হচ্ছে।

এদিকে সহিংসতার মধ্যে দেশটির যোগাযোগমন্ত্রী সিনদিশিয়ে চিকুঙ্গা জব্দ করা ট্যাক্সি ও মিনিবাসগুলো দ্রুত ছেড়ে দিতে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আইনটি ভুলভাগে প্রয়োগ করা হয়েছে। দ্রুতই এটি সংশোধন করা হবে। এমন আইন রাখা হবে না।

দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, গত ৩ আগস্ট থেকে শুরু হওয়া এ ধর্মঘটে ১২০ জনকে আটক করা হয়েছে। তারা লুটপাট, অগ্নিসংযোগ ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। নিহতদের মধ্যে পুলিশের একজন উধ্বর্তন কর্মকর্তাও রয়েছেন।

মঙ্গলবার পুলিশ বিভাগের মন্ত্রী ভেকে সেলে জানান, বিষয়টি নিয়ে ট্যাক্সি অপারেটর ও কেপ্টাউনের সরকারি কর্মকর্তাদের সহযোগিতার জন্য বলা হয়েছে। ধর্মঘটের জন্য বাচ্চাদের স্কুলে যাওয়াও বাধাগ্রস্ত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X