কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিচারের মুখোমুখি হচ্ছেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। ছবি : সংগৃহীত
নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। গতকাল রোববার (১৩ আগস্ট) মধ্যরাতে জান্তা সরকার এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার। তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। এমনকি গত বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপের জন্য স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইকোওয়াস।

জান্তা সরকারের মুখপাত্র কর্নেল আমাদু আবদ্রামান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, উচ্চ রাষ্ট্রদ্রোহিতা এবং নাইজারের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ব্যবস্থার অপমান করায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জোগাড় করেছে।

এদিকে সেনা অভ্যুত্থানের পর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

এ বিষয়ে রোববার জান্তার মুখপাত্র আবদ্রামান বলেন, চিকিৎসক বাজুমের নিয়মিত খোঁজ-খবর রাখছেন। সবশেষ গত ১২ আগস্ট তাকে চিকিৎসক দেখে গেছেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক কিছু জানাননি চিকিৎসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১০

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১১

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১২

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৩

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৪

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৫

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৬

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৭

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৮

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৯

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

২০
X