কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯:১৩ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মৌরিতানিয়ায় হজযাত্রীদের নিয়ে বিমান বিধ্বস্ত, যা জানা যাচ্ছে

বিমান বিধ্বস্তের দাবিতে ছড়িয়ে পড়া ভুয়া ছবি।
বিমান বিধ্বস্তের দাবিতে ছড়িয়ে পড়া ভুয়া ছবি।

মৌরিতানিয়ায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি করে অনেকে নানা পোস্টও করেছেন। এ বিষয়ে আসলেই কি ঘটেছে তা জানিয়েছে মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ বিষয়ের প্রকৃত ঘটনা তুলে ধরা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, লোহিত সাগরের উপকূলে মৌরিতানিয়ার হজযাত্রীদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে- এমন একটি গুজব ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মৌরিতানিয়া সরকার।

মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ পরিচালক আল ওয়ালি তাহা এক বিবৃতিতে স্পষ্ট করে বলেন, মৌরিতানিয়ার সব হজযাত্রী নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছেছেন। কোনো ধরনের দুর্ঘটনা বা সমস্যা ঘটেনি।

এদিকে মৌরিতানিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হজ মৌসুমে তারা তিনটি নির্ধারিত ফ্লাইটে হাজিদের সৌদি আরবে পাঠিয়েছে এবং সব ফ্লাইট নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। কোনো বিমান দুর্ঘটনা বা যাত্রীদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সংস্থাটি আরও জানায়, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবটি উসকানিমূলক ও বিভ্রান্তিকর এবং এ ধরনের ভুয়া তথ্য জনমনে অযথা উদ্বেগ সৃষ্টি করছে।

সরকার ও বিমান সংস্থা উভয়েই জনগণকে দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে বিশ্বাস করার আহ্বান জানিয়েছে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

এর আগে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়, মৌরতানিয়া থেকে সৌদি আরবগামী হজযাত্রীদের বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X