কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে ইরানে হামলা করতে না করেছি : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে সামরিক হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন। চলমান পরমাণু আলোচনা চলাকালে এমন পদক্ষেপ ‘অযৌক্তিক’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প হামলা থেকে বিরত থাকতে বলেছেন কি না— এমন প্রশ্নে তিনি বলেন, সত্যি কথা বলতে চাই, হ্যাঁ, বলেছি।

নেতানিয়াহুর সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ট্রাম্প আরও বলেন, আমি শুধু বলেছি, আমার মনে হয় না এখন সময়টা উপযুক্ত। আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা করছি।

তিনি বলেন, আমি তাকে (নেতানিয়াহু) জানিয়েছি, এখন এটা করা একেবারেই ঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমার ধারণা, ইরান একটি চুক্তি করতে চায়। আর সেটা সম্ভব হলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে যায়। তার পর এই প্রথম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হচ্ছে, যা ইতোমধ্যে পাঁচ দফা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, বুধবার ইরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়, তবে তারা আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর মার্কিন পরিদর্শকদের নিজস্ব পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি বিবেচনায় নিতে পারে।

তবে ইসরায়েল, যারা ইরানকে দীর্ঘদিনের হুমকি মনে করে আসছে, একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, চলমান আলোচনার মধ্যেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্প অবশ্য সামরিক হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। তবে তিনি বলেছেন, আমি একটি চুক্তির জন্য আগে সুযোগ দিতে চাই। আর যদি কোনো হামলা হয়ও, তবে তার নেতৃত্বে থাকবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র নয়।

উল্লেখ্য, ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, দেশটির পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X