কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

সুদানে এক গ্রামে ভূমিধসে প্রাণহানি ১ হাজার, বেঁচে রইলেন মাত্র একজন

ভূমিধসে বিপর্যস্ত গ্রাম। ছবি : সংগৃহীত
ভূমিধসে বিপর্যস্ত গ্রাম। ছবি : সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে এতে অন্তত ১ হাজার মানুষ মারা গেছেন। তবে বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা। সোমবার (০১ সেপ্টেম্বর) দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, বেশ কয়েক দিন ভারী বর্ষণের কারণে গত ৩১ আগস্ট ওই ভূমিধস হয়। খবর রয়টার্সের।

দারফুর অঞ্চলের মধ্যে মারা মাউন্টেইনসে গ্রামটির অবস্থান। এর নিয়ন্ত্রণ রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের কাছে। ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা।

সুদানের উত্তর দারফুর রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আএসএফ) মধ্যে সংঘাতের ফলে অনেক মানুষ পালিয়ে এসে মারা মাউন্টেইনসে আশ্রয় নিয়েছিল। এই এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে।

দুই বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে। বাস্তুহারা হয়েছে লাখ লাখ মানুষ। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার মুখে পড়ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X