সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে অটোরিকশা চালুর দাবিতে সড়ক অবরোধ

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন চালকরা। ছবি : কালবেলা
সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন চালকরা। ছবি : কালবেলা

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন চালকরা। এতে পুরো নগরজুড়েই দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ১১ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্যরা আম্বরখানা থেকে মিছিল বের করে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করেন।

সমাবেশ শেষে প্রায় ৫ ঘণ্টা ধরে নগরীর চৌহাট্টা পয়েন্ট ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা সড়ক অবরোধ করে রাখেন। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন কঠোর অবস্থানে।

সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক। এটি প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এ বাহন পরিবেশবান্ধব ও নিম্ন আয়ের হাজারো মানুষের জীবিকার একমাত্র অবলম্বন। প্রশাসনের এ পদক্ষেপে প্রায় ৩০ হাজার শ্রমিক পরিবার অনিশ্চয়তায় পড়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাড়াবাড়ি করলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এ অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X