বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

রক্তক্ষয়ী হামলার মধ্যেই কাতারে কঙ্গো শান্তি চুক্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতারের দোহায় কঙ্গো সরকারের সঙ্গে কঙ্গো রিভার অ্যালায়েন্স (এম২৩ মুভমেন্ট) একটি নতুন শান্তিচুক্তি সই করেছে। শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘দোহা ফ্রেমওয়ার্ক ফর পিস’ নামের এই সমঝোতা মূলত সাধারণ মানুষের সুরক্ষা, মানবাধিকার, বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তন এবং জাতীয় পুনর্মিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি পুরো শান্তি প্রক্রিয়ার ভিত্তি নথি হিসেবে কাজ করবে। সামনে যুদ্ধবিরতি আরও দৃঢ় করা, সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান সরানো, মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করা এবং যোদ্ধাদের পুনর্বাসন—এসব বিষয়ে আলাদা প্রযুক্তিগত নথি ও বাস্তবায়ন রোডম্যাপ তৈরি করা হবে।

কাতার গত এপ্রিল থেকে কঙ্গো সরকার ও এম২৩ সংশ্লিষ্ট জোটের মধ্যে একাধিক দফা আলোচনা আয়োজন করে আসছিল। জুলাইয়ে উভয় পক্ষ একটি যৌথ নীতিমালা গ্রহণ করে এবং সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণের প্রক্রিয়াতেও সম্মত হয়। তবে সংঘাতের মূল কিছু বিষয় এখনো অমীমাংসিত। এর মধ্যেই পূর্ব কঙ্গোর পরিস্থিতি আবারও সহিংস হয়ে উঠেছে। নর্থ কিভু প্রদেশে ইসলামিক স্টেট-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলায় সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, শুধু গতকালই এসব আক্রমণে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে সহিংসতাপূর্ণ এই অঞ্চলে স্থায়ী শান্তির সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X