কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

দাবি পূরণের আশ্বাস, বিচারকদের আজকের কলমবিরতি কর্মসূচি স্থগিত 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় বিচারকদের ঘোষিত দুই দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে বিচারকদের পূর্বঘোষণা অনুযায়ী রোববারের (১৬ নভেম্বর) কলমবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দুই দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবি দুটির সঙ্গে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তারই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।

এর আগে, গত ১৪ নভেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গত ১৩ নভেম্বর আনুমানিক বিকাল ৪টায় রাজশাহীর বিজ্ঞ মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের (জেলা জজ) বাসভবনে দুর্বৃত্তের নৃশংস ছুরিকাঘাতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৭) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে। অ্যাসোসিয়েশন বর্বরোচিত এ ঘটনায় হত্যাকাণ্ডের শিকার তাওসিফ রহমান সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

বিবৃতিতে সারা দেশের বিচারকদের নিরাপত্তার বিষয়ে উৎকণ্ঠা প্রকাশের পাশাপাশি গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার পূর্বেই বিধিবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন ২ দফা দাবি সরকারের কাছে পেশ করে। এর মধ্যে সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে। এ ছাড়া রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারি প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত দাবি বাস্তবায়নপূর্বক বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে রোববার থেকে সারা দেশের বিচারকগণ একযোগে কলমবিরতি পালন করবেন বলে ঘোষণা দেওয়া হয়।

এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্বঘোষণা অনুসারে বিচারক পরিবারের নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে রোববার কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি চলবে; এবং একই সঙ্গে নিহতের আত্মার মাগফেরাত কামনায় সব জেলা আদালতের বিচারকদের সুবিধাজনক সময়ে দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X