সিরাজগঞ্জ ও চৌহালী প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির সময় ইউপি সদস্যসহ আটক ১০

চাঁদা নেওয়ার সময় ইউপি সদস্যসহ আটক ১০ জন। ছবি : কালবেলা
চাঁদা নেওয়ার সময় ইউপি সদস্যসহ আটক ১০ জন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালু বহনকারী বাল্কহেড থেকে চাঁদা নেওয়ার সময় ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) উপজেলার দুর্গম চরাঞ্চল ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর মাঝ যমুনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ১০ জন হলেন—ঘোড়জান ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক সিকদার (৫৫), স্বল্পমূল্যের চালের ডিলার আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ফরিদ হোসেন (২৬)। তারা সবাই ঘোড়জান ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনায় ইজারা নেওয়া মহাল থেকে উত্তোলন করা বালু বাল্কহেডযোগে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিনিয়তই চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ভয়ভীতি প্রদর্শনসহ বাল্কহেড বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। বিশেষ করে, চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর, রেহাই কাউলিয়া স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাদের মারধর করা হয়।

চৌহালী নৌ-পুলিশের ওসি ফিরোজ আহম্মেদ কালবেলাকে বলেন, শনিবার সকালে যমুনা নদীতে আমাদের বিশেষ অভিযান চলছিল। এ সময় আমাদের ফোন করে বলা হয়, বাল্কহেড থেকে চাঁদা নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনকে বাল্কহেডের ওপর থেকে আটক করি। ট্রলার নিয়ে পালানোর সময় অন্য ছয়জনকে আটক করা হয়। এ সময় ট্রলার ও ১০টি ফোন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১০

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১১

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১২

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৩

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৪

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৫

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৬

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৭

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৮

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

২০
X