কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে চারজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) িএক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। খবর আল জাজিরা।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে নৌকাদুটির দুর্ঘটনা ঘটে। প্রথম নৌকায় ছিল ২৬ জন—যাদের সবাই বাংলাদেশের নাগরিক বলে জানানো হয়েছে। এদের মধ্যে চারজন মারা গেছেন।

দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন যাত্রী, যাদের মধ্যে দুইজন মিশরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। তাদের সবার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি রেড ক্রিসেন্ট, তবে যাত্রীদের মধ্যে আটজন শিশু ছিল।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। ফলে নৌডুবি, নিখোঁজ ও মৃত্যু প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট উদ্ধার হওয়া যাত্রীদের ছবি প্রকাশ করেছে, যেখানে কিছু মানুষকে থার্মাল ব্ল্যাঙ্কেটে মোড়ানো অবস্থায় দেখা যায়। পাশাপাশি কালো বডিব্যাগে কয়েকজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কাজে লিবিয়ার কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা বিভাগ অংশ নেয়। মরদেহগুলো পরে স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়ার উপকূলের কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন নিখোঁজ হন এবং তারা মৃত বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়া উপকূলে একের পর এক নৌডুবিতে বহু অভিবাসীর প্রাণহানি ঘটছে, যা নিয়ে জাতিসংঘের সভায় বেশ কয়েকটি দেশ দেশটির অভিবাসী আটককেন্দ্র বন্ধের আহ্বান জানিয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X