কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২২ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ করছে লেবানন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল ব্লু লাইন অতিক্রম করে লেবাননের ভেতরে কংক্রিটের বাঁধ নির্মাণ করছে। এ অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, জাতিসংঘের পর্যবেক্ষকদের মাধ্যমে যাচাই করা প্রমাণসহ একটি অভিযোগ ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রমাণে দেখা গেছে, ইসরায়েলি নির্মাণের কারণে লেবাননের চার হাজার বর্গমিটারের বেশি জায়গায় প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে—যা ইসরায়েল অস্বীকার করছে।

প্রেসিডেন্ট আওন আরও বলেন, লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলের সামরিক কার্যক্রম ও নির্মাণকাজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৭০১ লঙ্ঘন করছে। এই রেজুলেশনই ২০০৬ সালের লেবানন–ইসরায়েল যুদ্ধের পর ব্লু লাইনকে অস্থায়ী সীমানা হিসেবে নির্ধারণ করে।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও এখনো ইসরায়েলি সেনারা লিতানির দক্ষিণে পাঁচটি স্থানে অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে, এমনকি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠেও বিমান ও কামানের হামলা চালাচ্ছে তারা। লেবাননের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত ৩৫০ জনের বেশি নিহত এবং ৬৫০ জনের বেশি আহত হয়েছেন।

২০২৫ সালের ৩ নভেম্বর পর্যন্ত লেবানন ইসরায়েলের ৪ হাজার ৫২৭টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে—৮৩৬টি বিমান হামলা, ১৯২টি কামানের গোলাবর্ষণ, ২৫৯টি স্থল অনুপ্রবেশ, ১১৭টি ধ্বংসযজ্ঞ, ১১৬টি ফ্লেয়ার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার, ৩৮৫টি বিস্ফোরক সংক্রান্ত ঘটনা এবং ৪৩৫টি সরাসরি গুলিবর্ষণের ঘটনা। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১০

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১১

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১২

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৩

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৫

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৭

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৮

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৯

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

২০
X