কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন করে চার দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

নতুন করে চার দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক মূল্যবোধে অবক্ষয় ও অনগ্রসরতার পাশাপাশি চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক এক্স বার্তার এ তথ্য জানান।

নতুন করে নিষেধাজ্ঞার আওতায় দেশগুলোকে বিশেষ বাণিজ্য সুবিধা ও চুক্তি থেকে বহিষ্কার করা হয়েছে। এ দেশগুলো হলো উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।

টিআরটি আফ্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার এ দেশগুলোকে ২০০০ সাল থেকে অর্থনৈতিক উন্নয়ন জোরদার ও সহযোগিতার জন্য আফ্রিকার গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (অ্যাগোয়া) চুক্তি করে যুক্তরাষ্ট্র। এর আওতায় দেশগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা পেত। এর আওতায় ১৮০০ পণ্য বিনা শুল্কে সাব-সাহারার অঞ্চলে রপ্তানির সুবিধো পেত দেশগুলো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এ নিষেধাজ্ঞায় পড়া দুটি দেশ নাইজার ও গ্যাবনে চলতি বছরে সেনা অভ্যুত্থান হয়েছে। বর্তমানে দেশ দুটিতে সামরিক শাসক ক্ষমতাসীন রয়েছে। ফলে এ দুই দেশ চুক্তির জন্য অযোগ্য হয়েছে। দেশ ‍দুটিতে রাজনৈতিক বহুত্ববাদ ও আইনের শাসন প্রতিষ্ঠায় ধারাবাহিক অগ্রগতি কোনো অগ্রগতি হয়নি।

এ ছাড়া মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও উগান্ডাকে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, এ দেশ দুটির সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের মানদণ্ড চরমভাবে লঙ্ঘন করেছে। চলতি বছরের মে মাসে উগান্ডা সমলিঙ্গবিরোধী আইন পাস করে। এরপর মার্কিন ফেডারেল সরকার নিষেধাজ্ঞার কথা জানায়। ওই আইনে বলা হয়, সমলিঙ্গের কারো সঙ্গে সম্পর্কে জড়ালে প্রমাণিত হলে আইনে মৃত্যুদণ্ড হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X