কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:৪৪ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

ইথিওপিয়ায় ক্ষুধায় অর্ধশতাধিকের মৃত্যু

ছবি: এএফপি
ছবি: এএফপি

প্রচণ্ড খরা ও ক্ষুধায় ইথিওপিয়ার উত্তর টাইগ্রে ও আমহারা অঞ্চলে ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মারা গেছে প্রায় চার হাজার গবাদিপশু।

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ইথিওপিয়াকে খাদ্য সহায়তা দেওয়া স্থগিত রাখার পর এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে।

টাইগ্রের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয়ের দেওয়া তথ্যমতে, ইতিমধ্যে খরার কারণে ৪৬ জন বাস্তুচ্যুত মানুষ বাড়িছাড়ার পর মারা গেছে। ইয়েচিলা নামের একটি শহরে তাদের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, টাইগ্রেতে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধ এক বছর আগে শেষ হয়েছে। এই অঞ্চলের মানুষ সবকিছু এখনো গুছিয়ে উঠতে পারেননি। এরই মধ্যে আমহারায় আরেকটি সংঘাত শুরু হয়েছে।

অন্যদিকে ওয়াগ হেমরার পার্শ্ববর্তী আমহারা এলাকার একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, খরার কারণে খাদ্যসংকটে কমপক্ষে ছয়জন এবং চার হাজার গবাদিপশু মারা গেছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, পাঁচ মাসেরও বেশি সময় ধরে ব্যাপক চুরির অভিযোগে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ইথিওপিয়াকে খাদ্য সহায়তা দেওয়া স্থগিত রেখেছে। এর ফলে দেশটিতে মানবিক সংকট আরও চরমে উঠেছে। যুদ্ধ ও চরম প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানকার লাখ লাখ মানুষ সাহায্যের ওপর নির্ভরশীল।

এ ছাড়া ইথিওপিয়ার উত্তরাঞ্চলের কিছু অংশ মারাত্মক খরার সম্মুখীন হলেও দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত বন্যা দেখা দিয়েছে। জাতিসংঘের মতে, সাম্প্রতিক সপ্তাহে বন্যা ও ভূমিধসের কারণে ৪০ জনেরও বেশি মানুষ মারা গেছে, যাদের অধিকাংশই পূর্ব সোমালি অঞ্চলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১০

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১১

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১২

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৩

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৪

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৫

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৬

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৭

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৮

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৯

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

২০
X