কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ১০:২৭ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮

কেনিয়ার পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। পশ্চিম কেনিয়ার একটি ব্যস্ততম বাস স্টেশনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ি ও পথচারীকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

শুক্রবার (৩০ জুন) রাতে দেশটির কেরিচো এবং নাকুরু শহরের মধ্যবর্তী ব্যস্ততম বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তবে ট্রাকের নিচে আরও দুই/একজন চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

‘এ ঘটনায় আহত ৩০ জনকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে; তবে আপাতত আমরা ৩০ জনের ব্যাপারে নিশ্চিত হয়েছি।’ যোগ করেন মায়েক।

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, কেরিচোমুখী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং যাত্রীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।’

আঞ্চলিক পুলিশ কমান্ডার টম ওডেরাও ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে।

দুর্ঘটনাটির প্রত্যক্ষদর্শী পিটার ওটিয়েনো নামের এক চালক বলেন, ‘আমি একটি ট্রাককে দ্রুত গতিতে আসতে দেখে সরে গেলাম, তারপরও মাথায় সামান্য আঘাত পেয়েছি। আমার পাশে এক ব্যক্তি দোকান থেকে কিছু কিনছিলেন, ট্রাকটি তাকেও ধাক্কা দেয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে গিয়ে অন্য আরেকটি গাড়িকে ধাক্কা দেয়।’

পিটার বলেন, ‘আমি নিজের চোখে অন্তত ২০টি লাশ দেখেছি। এ ছাড়া আরও লাশ গাড়ির নিচে চাপা পড়ে ছিল।’

কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, ট্রাকটি ছয়টিরও বেশি যানবাহনকে ধাক্কা দিয়েছে এবং পথচারীদের চাপা দিয়েছে। স্থানীয় টেলিভিশনগুলোতে এই দুর্ঘটনার প্রকাশিত ছবিতে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখা গেছে।

দুর্ঘটনাটিকে কেরিচোর জনগণের জন্য ‘শোকাবহ মুহূর্ত’ উল্লেখ করে গর্ভনর এরিক মুতাই এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রিয়জন হারানো মানুষগুলোর প্রতি আমি সমবেদনা জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X