কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, তাইওয়ানের পূর্ব উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

গত এপ্রিলে দ্বীপটিতে আঘাত হানার পর এটি দ্বিতীয় বড় ভূমিকম্প। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরতায় কম্পনটির উৎপত্তিস্থল। পূর্ব হুয়ালিয়েন ছিল এর কেন্দ্রস্থল।

প্রসঙ্গত, ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল ৮টার দিকে স্বায়ত্তশাসিত অঞ্চলটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পে বিপর্যস্ত হয় তাইওয়ান। এরপর আরও কয়েক ডজন বার তাইওয়ানের ভূমি কেঁপে (আফটারশক) ওঠে।

এটি ছিল দ্বীপ অঞ্চলটির ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর ফলে তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পের ফলে অঞ্চলটির সড়ক, ঘর-বাড়ি ধসে পড়ে। হতাহত হন কয়েক ডজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X