সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন অবতীর্ণের হেরা গুহায় কেন ক্যাবল কার তৈরি করা হচ্ছে?

পবিত্র আল কোরআন অবতীর্ণ হয় এই হেরা গুহায়। ছবি : সংগৃহীত
পবিত্র আল কোরআন অবতীর্ণ হয় এই হেরা গুহায়। ছবি : সংগৃহীত

মুসলমানদে ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কোরআন অবতীর্ণ হওয়া হেরা গুহায় ক্যাবল কার সিস্টেম তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা ৬৩৪ মিটার। মহানবী হযরত মোহাম্মদ (সা.) হেরা গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন।

প্রশ্ন হলো- হেরা গুহায় কেন ক্যাবল কার সিস্টেম চালু করা হচ্ছে? জানা গেছে, সাধারণ মানুষ যেন আরও সহজে সেখানে যেতে পারেন সেজন্যে এই সিস্টেম চালু করছে সৌদি আরব। দেশটির আশা ২০২৫ সালের মধ্যেই এই সেবা চালু করা সম্ভব হবে।

বিখ্যাত জাবাল আল নূর পাহাড়ে হেরা গুহাটি অবস্থিত। যা আলোর পাহাড় হিসেবেও পরিচিত। পাহাড়টির বৈশিষ্ট হলো এটি দেখতে উটের কুঁজের মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে।হেরা গুহায় একসঙ্গে পাঁচজন মানুষ বসতে পারেন।

ইসলাম ধর্মের আবির্ভাব এবং কোরআন অবতীর্ণের আগে হেরা গুহা খুব একটা পরিচিত ছিল না। কিন্তু বর্তমানে এই গুহা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর স্মৃতি এবং ইসলামের ইতিহাস।

ক্যাবল কার সিস্টেম চালু হলে সাধারণ দর্শনার্থীরা খুব সহজেই হেরা গুহায় পৌছাতে পারবেন জানা গেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১০

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১১

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১২

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১৩

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১৪

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

১৫

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

১৬

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১৭

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১৮

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১৯

স্পেনের একাদশ ঘোষণা

২০
X