কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৬:০৯ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির পর এবার তুরস্কের ড্রোন কিনছে ইন্দোনেশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের কাছ থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে ১২টি সামরিক ড্রোন ক্রয় করেছে ইন্দোনেশিয়া। দেশের পুরোনো সামরিক সরঞ্জাম আধুনিকীকরণের লক্ষ্যে এসব ড্রোন কেনা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত জুলাই মাসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ দেশের নিরাপত্তা সংস্থার অতিরিক্ত খরচের বিষয়ে সতর্ক করেছিলেন। এরপরও আজ মঙ্গলবার তুরস্কের কাছ থেকে এসব সামরিক ড্রোন কেনার কথা জানাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন : এবার ভয়ংকর বায়রাকতার ড্রোন কিনছে সৌদি

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আংকারাভিত্তিক তুর্কি মহাকাশ সংস্থার সঙ্গে গত ফেব্রুয়ারি মাসে এসব ড্রোন কেনার বিষয়ে চুক্তিটি চূড়ান্ত হয়েছিল। আগামী ৩২ মাসের মধ্যে তারা এসব ড্রোন সরবরাহ করবে। এ ছাড়া চুক্তির আওতায় প্রশিক্ষণ ও ফ্লাইট সিমুলেটর পাবে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী।

গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রবোও সুবিয়ান্টো ১২টি মিরাজ ২০০০-৫ যুদ্ধবিমান কেনার জন্য ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেন। তবে যুদ্ধবিমান পুরোনো হওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে ৮ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ৪২টি রাফাল যুদ্ধবিমান কিনে ছিল ইন্দোনেশিয়া সরকার।

এর আগে গত মাসের শেষ দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সফরের সময় তুর্কি বায়রাকতার ড্রোন কিনতে দেশটির সঙ্গে চুক্তি করেছিল সৌদি আরব সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X