কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা’

পারস্পরিক চুক্তি সই অনুষ্ঠানে পুতিন ও কিম। পুরোনো ছবি
পারস্পরিক চুক্তি সই অনুষ্ঠানে পুতিন ও কিম। পুরোনো ছবি

উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে। যুদ্ধক্ষেত্রে তারা হতাহত হচ্ছেন। এমন গুরুতর অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। খবর আল জাজিরার।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন মঙ্গলবার (৮ অক্টোবর) বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনীয় মিডিয়ার একটি রিপোর্ট তিনি দেখেছেন। ৩ অক্টোবর দোনেৎস্কের কাছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ছয়জন সেনা কর্মকর্তা। তারা উত্তর কোরিয়ার সেনা হওয়ার খুব সম্ভাবনা রয়েছে।

পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সম্পর্ক জোরদার করার চুক্তি সইয়ের মধ্যে এ ধরনের অভিযোগ উঠল। এর আগে থেকেই অভিযোগ ছিল, ইউক্রেন আগ্রাসনে ব্যবহারের জন্য রাশিয়ার বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। কিন্তু তা বরাবর প্রত্যাখ্যান করে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উং।

প্রতিরক্ষামন্ত্রী কিম আরও বলেন, আমরা পরিস্থিতি যাচাইবাছাই করছি। ইউক্রেনে উত্তর কোরিয়ার অফিসার ও সেনা হতাহতের ঘটনাটি সত্য হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকি পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আরও সেনা পাঠাবে বলে বিশ্বাস করে সিউল। এর মানে হলো, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক সামরিক চুক্তির কারণে নিয়মিত সেনা আদান-প্রদান হয়। বিষয়টি এখন স্পষ্ট হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে ভ্লাদিভোস্তকে কিম জং উন ও ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করেন। এরপরই দুই দেশ একে অপরকে সহযোগিতার ব্যাপারে সম্মত হয়। খবর বের হয়, রাশিয়াকে গোপনে মিসাইল এবং আর্টিলারি শেল সরবরাহ করতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র এবং মিসাইল প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এরপর গেল জুনে পিয়ংইয়ং সফর করেন তিনি। সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষার একটি ধারা রেখে চুক্তি সই হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১১

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১২

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৩

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৪

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৫

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৬

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৭

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৮

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৯

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

২০
X