কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের ই-ভিসা নিয়ে সুখবর দিল থাইল্যান্ড

বাংলাদেশিদের ই-ভিসা নিয়ে সুখবর দিল থাইল্যান্ড
থাইল্যান্ডের মানচিত্র ও পতাকার সঙ্গে পাসপোর্ট। ছবি : সংগৃহীত

ই-ভিসা নিয়ে সুখবর দিয়েছে থাইল্যান্ড। দেশটি জানিয়েছে, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করতে যাচ্ছে তারা। আগামী ১৯ ডিসেম্বর থেকে এ ভিসা চালু করা হবে।

সোমবার ( ১৬ ডিসেম্বর) ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীরা আগামী ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা পাবেন। আর সাধারণ নাগরিকদের আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা দেবে দেশটির সরকার।

আবেদনের ১০ দিনের মধ্যে ইমেইলে এ ভিসা দেওয়া হবে। আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে, আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীদের https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের যাচাইকরণের জন্য সিস্টেমে পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

দূতাবাস জানিয়েছে, ই ভিসা চালুর প্রস্তুতির জন্য আগামী ২৪ ডিসেম্বর থেকে বিদ্যমান চারটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ করা বন্ধ করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X