কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রমজান ও ঈদের তারিখ ঘোষণা করল কাজাখস্তান

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। ছবি : সংগৃহীত
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। ছবি : সংগৃহীত

এক মাস আগেই পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। সঙ্গে ঈদুল ফিতরের তারিখও জানিয়েছে তারা।

কাজাখস্তানের সংবাদমাধ্যম আজাত্তাক রায়হি জানিয়েছে, দেশটির ‘মুসলিম প্রশাসন’ ঘোষণা করেছে যে, আগামী ১ মার্চ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হবে। অপরদিকে ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। এছাড়া, লাইলাতুল কদর পালিত হবে ২৬ থেকে ২৭ মার্চ রাতে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হিজরি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ‘মুসলিম প্রশাসন’ রমজান ও ঈদের তারিখ ঘোষণা করেছে।

রমজান ও ঈদুল ফিতরের পাশাপাশি, ঈদুল আজহারও সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিম প্রশাসন। তারা জানিয়েছে, আগামী ৬, ৭ ও ৮ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

বিশ্বের বেশিরভাগ দেশে এখনো খালি চোখে চাঁদ দেখে রমজান ও দুই ঈদের তারিখ নির্ধারণ করা হয়। ইসলামের আঁতুড়ঘর সৌদি আরবেও এ পদ্ধতি অনুসরণ করা হয়। যদিও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ও জ্যোতির্বিদ্যা কেন্দ্র রয়েছে, তারপরও তারা চাঁদ দেখার ঐতিহ্যবাহী পদ্ধতিকে প্রাধান্য দিয়ে থাকে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র গত ২৮ জানুয়ারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানায়।

তারা বলেছে, যেহেতু শাবানের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধান করা হয়; সে হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদের সন্ধান করা হবে। গবেষকদের মতে, ওইদিন রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং আগামী ১ মার্চ থেকে ওই অঞ্চলে পবিত্র মাস শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১০

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১১

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১২

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৩

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৪

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৫

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৭

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৮

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৯

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

২০
X