বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অফিসে আগে আসতে বাধ্য করায় বসের বিরুদ্ধে মামলা, অতঃপর...

অফিসে কর্মব্যস্ত কর্মীরা। ছবি : সংগৃহীত
অফিসে কর্মব্যস্ত কর্মীরা। ছবি : সংগৃহীত

বেসরকারি অফিসে বসের বাড়তি চাপ যেনো স্বাভাবিক ঘটনা। বসের মন যোগাতে কত কি করতে হয় তার ইয়াত্তা নেই। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। বস অফিসে আগে আসতে বাধ্য করায় আদালতে মামলা ঠুকেছেন কর্মীরা। এরপর তারাই ওভারটাইমের জন্য অর্ধকোটি টাকা জিতেছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সংস্থার অফিসের নিয়মের ফাঁকফোকরে এতে অর্ধকোটির বেশি টাকা আদায় করে নিয়েছেন কর্মীরা। জাপানের একটি সরকারি সংস্থার অফিসে যথাযোগ্য চাকরির নিয়ম মানার কারণে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে।

প্রতিদিন অফিসের নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে আসতে বাধ্য করতেন বস। টানা তিন বছর ধরে এমন রীতি অব্যাহত ছিল। পরে অফিসে নতুন বস আসেন। তিনি কর্মীদের সংস্থা থেকে ওভারটাইমের দাবি করার পরামর্শ দেন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, জাপানের বিভিন্ন শহরে সরকারি কর্মীদের দৈনিক মিটিংয়ের ক্ষেত্রে অফিসের নির্ধারিত সময়ের চেয়ে ৫ মিনিট আগে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২১ সালে এক নির্দেশনা অনুসারে, জাপানের জিন্নান টাউন এবং হোনসু দ্বীপে ১৪৬ জন কর্মী এমন আচরণের শিকার হন। তাদের অফিসের নির্ধারিত সময় সাড়ে ৮টা হলেও ৮টা ২৫ মিনিটে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

তৎকালীন মেয়র হিডিও কোজিমা এই নীতি চালু করেন। এমনকি যারা আসবে না তাদের চাকরি চলে যাওয়ারও হুমকি ছিল। ২০২১ সালের ১ মার্চ থেকে এ নীতি কার্যকর করা হয়। গত বছরের ফেব্রুয়ারি কোজিমা মেয়র পদ থেকে পদত্যাগ করেন। এরপরই কর্মীরা দৈনিক ৫ মিনিট করে আগে হাজিরা দেওয়াকে ওভারটাইম হিসেবে তাদের ক্ষতিপূরণ দাবি করেন। গত বছরের ডিসেম্বরে তারা জাপানের ফেয়ার ট্রেড কমিশনে মামলা করেন। এতে তিন বছরের ওভারটাইমের দাবি করা হয়।

গত বছরের নভেম্বর মাসে কর্মীদের ৫৯ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাপান সরকার। তবে এ টাকা এখনো কর্মীদের দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X