কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত-বাংলাদেশ ৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে আগামী ২৫ থেকে ২৮ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনা করবে তাও জানানো হয়েছে।

আলোচনার বিষয়গুলো হলো- আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ইস্যু, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) বাস্তবায়ন এবং পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি।

ইতিহাস বিবেচনায়, ১৯৭৫ সালের ২ ডিসেম্বর কলকাতায় প্রথম বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময়ে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের নেতৃত্বে ছিলেন সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।

সর্বশেষ বিজিবি-বিএসএফ বৈঠক হয়েছিল ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫, নয়াদিল্লিতে। তবে এবার এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধিদল।

এই সম্মেলন সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে দু’দেশের জন্য নতুন দিকনির্দেশনার সোপান হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র : ইটিভি ভারত

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১১

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১২

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৩

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৪

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৫

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৬

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৭

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৮

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

২০
X