বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা, ৯০ কোটি টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্ধ একটি ফ্ল্যাটকে ঘিরে তৈরি হয় ব্যাপক রহস্য। গোয়েন্দারা তথ্য পান ফ্ল্যাটের ভেতরে আছে বিপুল টাকা আর সোনা। খবর পেয়ে সাথে সাথে হাজির হয় গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। দরজা খুলেই চোখ কপালে ওঠার অবস্থা সবার। ফ্ল্যাটটি থেকে উদ্ধার হয় ৯৫ কেজি সোনা এবং নগদ ৯০ কোটি টাকা।

সোমবার (১৭ মার্চ) ভারতের ‍গুজরাটের পালতি এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল সোনা আর টাকা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। তবে বাসা থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি ফ্ল্যাটে তল্লাশি চালান এটিএস এবং ডিআরআইয়ের কর্মকর্তারা। ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালানোর সময় স্তম্ভিত হয়ে যায় দলটি। ঘরের মেঝেতে থাকা স্টিলের বক্স খুলতেই ভেতরে মেলে বিস্কুটের মতো সোনার বার। ৮-১০টির করে বার একসাথে করে রাবার দিয়ে বেঁধে রাখা।

স্টিলের বাক্সে সোনার বারগুলো থরে থরে সাজানো ছিল। বিপুল এই সোনা উদ্ধারের পর গুনতে শুরু করেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া পাশের আলমারি খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল টাকা। সেই টাকা গুনতে ব্যাংক থেকে মেশিন নিয়ে আসা হয়।

ভারতীয় পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস) এবং ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স জানায়, গোপন সংবাদ পেয়ে তারা অভিযানে নামেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটের মালিক মেঘ এবং তার বাবা মহেন্দ্র শাহ। তারা দুজনই পলাতক রয়েছেন।

ভারতীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, সোমবারের অভিযানে ৯৫ কেজির বেশি সোনার বিস্কুট, গয়না এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তাদের ধারণা, অভিযুক্তরা বড়সড় কোনো পাচার চক্রের সঙ্গে জড়িত। তাদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, অবৈধ অর্থের মজুদ খুঁজতে গুজরাটের পুলিশ প্রায়ই অভিযান চালাচ্ছে। এর আগে ২০২০ সালে আহমেদাবাদের একটি গুদামঘর থেকে ১০০ কেজি স্বর্ণ এবং সুরাতের একটি ফ্ল্যাট থেকে নগদ ১০ কোটি টাকা উদ্ধার হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X